অপতথ্য রোধে ইইউ-বাংলাদেশ একসাথে কাজ করবে: আরাফাত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৯ পিএম

অপতথ্য ও ভুল তথ্য রোধে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।

রোববার সচিবালয়ে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এই আশাবাদ জানিয়েছেন। প্রায় এক ঘণ্টার বৈঠকে অপতথ্য, ভুল তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে।

পরে তথ্য প্রতিমন্ত্রী জানান, সব দেশই অপতথ্যের স্বীকার। অপতথ্য রোধে প্রযুক্তিগতসহ আইন ও নীতি সহায়তার বিষয়ে সহযোগিতা করবে ইউ।

প্রতিমন্ত্রী বলেন, এই সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে বেশি স্বাধীনতা যেন অপতথ্যের কারণ না হয় সেদিকে নজর রাখতে হবে। টেকনোলজি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। সেই ঝুকি কিভাবে মোকাবেলা করতে পারি সে বিষয়ে হোয়াটলির সাথে আলোচনা হয়েছে। ডিস ও মিস ইনফরমেশন নিয়ে অনেক কথা হয়েছে।

তিনি আরও বলেন, এসবের সমাধান ইউরোপিয় ইউনিয়নও যে করে ফেলেছে তা নয়। এখান ইউরোপীয় ইউনিয়ন পার্টনার হয়ে আমাদের সাথে কাজ করতে চায়।

আরাফাত বলেন, আমরা চাই গণমাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ। অবাধ স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়।

এসময় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, অপতথ্য নিয়ে ইইউ পৃথিবী জুড়ে কাজ করে বেড়ায়। গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা সবদেশেই বড় চ্যালেঞ্জ। এ নিয়েই একসাথে কাজ করতে আলেচনা হয়েছে প্রতিমন্ত্রীর সাথে।

 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস। 
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪ জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন শুরু করেছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর