চালের বস্তা-প্যাকেটে থাকতে হবে যেসব তথ্য, না মানলেই দণ্ড

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম

দাম, উৎপাদনের তারিখ ও জাতসহ দেশের রাইস মিল এবং করপোরেট কোম্পানিগুলো থেকে বাজারজাত ও সরবরাহ করা সব ধরনের চালের বস্তা ও প্যাকেটে বেশকিছু তথ্য থাকা বাধ্যতামূলক করেছে সরকার।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখা থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। আর এর ব্যত্যয় ঘটলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দণ্ডমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।  

রাইস মিল (অটোমেটিক ও হাস্কিং) থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করা চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং উৎপাদন ও সরবরাহ মূল্য সম্পর্কে ভোক্তাদের অবহিত করতেই এই বাধ্যবাধকতা বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি দেশের চাল উৎপাদনকারী কয়েকটি জেলায় পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে, বাজারে একই জাতের ধান থেকে উৎপাদিত চাল ভিন্ন ভিন্ন নামে ও দামে বিক্রি হচ্ছে।

চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে বা আকস্মিক বেড়ে পেলে মিলা, পাইকারি ও খুচরা বিক্রেতারা পরস্পরকে দোষারোপ করছেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। 
বলা হয়েছে, এতে ভোক্তারা ন্যায্যমূল্যে পছন্দমতো জাতের ধান, চাল কিনতে অসুবিধায় পড়ছেন এবং অনেক ক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‘এ অবস্থা উত্তরণের লক্ষ্যে চালের বাজারমূল্য সহনশীল ও যৌক্তিক পর্যায়ে রাখতে ধানের নামেই যাতে চাল বাজারজাতকরণ করা হয়, তা নিশ্চিত করতে এবং তদারকি কার্যক্রমের সুবিধার জন্য এসব নির্দেশনা দেয়া হলো,’ উল্লেখ করা হয়েছে পরিপত্রে।

এতে বলা হয়েছে, চাল উৎপাদনকারী মিলাররা গুদাম থেকে বাণিজ্যিক কাজে চাল সরবরাহের সময় বস্তার উপর উৎপাদনকারী মিলের নাম, জেলা ও উপজেলার নাম, উৎপাদনের তারিখ, মিল গেটের মূল্য এবং ধান অথবা চালের জাত উল্লেখ করবে।

তবে বস্তার উপর এসব তথ্য কালি দিয়ে হাতে লেখা যাবে না অর্থাৎ মুদ্রিত হতে হবে। চাল উৎপাদনকারী মিল মালিকদের সরবরাহ করা সব ধরনের চালের বস্তা বা প্যাকেটের এসব তথ্য থাকতে হবে।

কর্পোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা মানতে হবে এবং এক্ষেত্রে মিল গেটের দামের পাশাপাশি কোম্পানি চাইলে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করতে পারবে। 

আরবি
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।  
প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। 
সরকারি মজুদ গড়তে এবার বোরো মৌসুমে ধান ও চাল কিনতে সাড়ে সাত হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর