স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রকল্পের যাত্রা শুরু শিগগিরই: পলক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৭ পিএম

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণে জাপানের সহায়তায় সংশ্লিষ্ট প্রকল্পের যাত্রা দুই-এক মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব বলেন। 

তথ্যপ্রযুক্তি খাতে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জাপানের সহযোগিতা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এছাড়া দেশের ডাক বিভাগকে আধুনিক করতে এবং সাইবার সিকিউরিটি বাড়াতেও জাপানের সহায়তা চাওয়া হয়েছে। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বাড়াতে দুই দেশের যৌথ আয়োজনে দ্রুত একটি সামিট করা হবে। 

তিনি জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও মানুষের কল্যাণে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত।

চারটি স্তম্ভে স্মার্ট বাংলাদেশের রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গর্ভন্যান্স। ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ১৪টি সিদ্ধান্তসহ সভার কার্যপত্রে সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি...
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। 
হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
আবারও আলোচনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এবার বোবা হয়ে দোয়া চেয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর