সীমান্ত দিয়ে আর কাউকেই ঢুকতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম

মিয়ানমার থেকে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আর কাউকেই ঢুকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান।

আসাদুজ্জামান কামাল বলেন, আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি। মিয়ানমার সরকার এবং বিশ্বের সমস্ত দেশকে বলছি যে, যতো দ্রুত তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা জোরদার করতে।

তিনি বলেন, মিয়ানমার সীমান্তের অস্থিরতা নিয়ে শঙ্কিত না হলেও রোহিঙ্গাদের পাঠানোর বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত মিয়ানমারের অবস্থা ভালো হবে এবং তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে।

বিদ্রোহীদের সঙ্গে টানা লড়াইয়ে বেশ কাহিল হয়ে পড়েছে মিয়ানমারের জান্তা সরকারের বাহিনীগুলো। দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হাতছাড়া হয়ে বিদ্রোহীদের দখলে যাচ্ছে।

বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির চলছে তুমুল লড়াই। তখন প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় জান্তা সরকারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যসহ বেশ কিছু কর্মকর্তা।

আসাদুজ্জামান কামাল বলেন, ৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিলো। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়েছে।  

এদিকে সংসদে না থাকায় বিএনপি বিরোধীদল হিসেবে গণ্য হতে পারে না বলেও মনে করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, বিএনপি জাতীয় সংসদেই নেই, সে কারণে রাজনৈতিকভাবে বিরোধীদল হিসেবে গণ্য হতে পারেন না। ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নানা ধরনের হামলার প্রেক্ষিতে বিএনপির অনেক নেতা কর্মীকে আটক করা হয়েছিলো।

তাদের অনেককেই আদালত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 

আরবি
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের মধ্যে সীমান্ত পেরিয়ে আরো অন্তত আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
কক্সবাজারের সেন্টমার্টিনস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১৭৯ জন সদস্য এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমারের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে অনেক ‘বহিঃশক্তি’ জড়ো হলেও বাংলাদেশ সেখানে নাক গলাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর