শনিবার আসছে চীন থেকে কেনা ২০ লাখ ডোজ টিকা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১০:৩৪ এএম

চীনের সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ২০ লাখ ডোজ টিকা শনিবার (১৭ জুলাই) রাতে ঢাকায় আসছে। দুটি উড়োজাহাজে ১০ লাখ করে আসবে টিকার চালান। 

শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল চীন থেকে দুই মিলিয়ন ডোজ টিকা আসবে। দুটি উড়োজাহাজে করে টিকাগুলো আসবে। এগুলো উপহারের নয়, বাংলাদেশ সরকারের কেনা টিকা।

এদিকে শুক্রবার সন্ধ্যায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন তার ভেরিফায়েড ফেসবুকে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে ১০ লাখ ডোজ টিকা দিচ্ছে।

হুয়ালং ইয়ান লেখেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশি ভাই-বোনদের জন্য চায়না উপহার হিসেবে এক মিলিয়ন ডোজ টিকা দেবে।

আরও পড়ুন: নেইমারের চুলে নতুন ছাট, সোনালী রঙের সঙ্গে করেছেন বেণীও

বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। এ নিয়ে সিনোফার্ম থেকে ২০ লাখ টিকা আসে বাংলাদেশে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসবে।

এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এখন আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিল দেশটি।

একাত্তর/এসি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
করোনার অমিক্রন ও ডেলটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিগগিরই টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই টিকা বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ হিসেবে দেয়া হবে। তবে...
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের...
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হবে...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর