দ্বিতীয় বন জরিপে ব্যয় হবে ২৫ কোটি টাকা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম

দ্বিতীয় জাতীয় বন জরিপ শুরু করছে বন বিভাগ। ব্যয় হবে ২৫ কোটি টাকা। বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, জরিপের টাকা যেন সঠিকভাবে ব্যয় করা হয় সেদিকে নজর দিতে হবে। বন উজার হওয়ার পরিমাণ কতো সেটির সঠিক তথ্য নেই বলেও জানান বনমন্ত্রী।

দেশের বনের পরিমাণ নিয়ে নিজস্ব কোনো গবেষণা নেই। দেশে বনের পরিমাণ বা বন উজাড় হবার তথ্য নিয়ে আছে বিভ্রান্তি।

দ্বিতীয় জাতীয় বন জরিপের উদ্বোধনীতে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বিশ্ব ব্যাংকের ২৫ কোটি টাকা ঋণে দ্বিতীয় জাতীয় বন জরিপ করা হচ্ছে। এই অর্থ যেন ঠিক মতো ব্যবহার হয় সেদিকে নজর দিতে হবে। শুধু বন নীতিমালা নয় এবার বন সংরক্ষণ আইন নিয়েও কাজ করা হচ্ছে।

বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এটার পেছনে যে ২৪ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হবে- তা আমরা বিশ্বব্যাংক থেকে পাচ্ছি। এটাকে আমাদের আবার পরে ব্যাক করতে হবে। তাই এটা ব্যবহার করে আমরা যেনো সর্বোচ্চ সুবিধা পাই সেটি নিশ্চিত করতে হবে।

বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

২০১৬ থেকে ২০১৯ সালে ৫০ কোটি টাকা ব্যয়ে প্রথম জাতীয় বন জরিপ করা হয়। এই জরিপের ফলাফল নিয়ে পোস্ট মর্টাম হওয়া দরকার বলে মনে করেন সাবের হোসেন চৌধুরী। 

তিনি বলেন, আমাদের দেশের জন্য আমাদের এই পরিসংখ্যানগুলো কতটুকু কাজে লাগছে তার একটা সঠিক তথ্য থাকা দরকার।

বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সচিব বলেন, বনের সম্পদ রক্ষায় বন জরিপ করা খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি যেন আন্তর্জাতিক মানের হয় সেটি নিশ্চিত করতে হবে।

বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, জরিপের কাজটিকে অত্যন্ত মানসম্পন্ন, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানের করে তোলাই আমাদের লক্ষ্য।

প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী জানান, এই জরিপের মাধ্যমে কোন এলাকায় কি পরমাণ বন আছে তা জানান যাবে।

পাঁচটি জোনে এক হাজার ৮৫৮টি প্লটে ভাগ করে দ্বিতীয় জাতীয় বন জরীপ পরিচালনা করা হবে।

একাত্তর/আরএ
আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভিশনের নির্বাচনী জরিপ অনুষ্ঠানে যোগ...
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন নিয়ে সম্মত দেশের ৮৬.৫ শতাংশ নাগরিক। জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপে এ তথ্য উঠে এসেছে।
ভয়াবহ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এমন পূর্বাভাস দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক জরিপ।
ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর