দক্ষ বন ব্যবস্থাপনা পরিকল্পনা গড়ে তুলছে সরকার: পরিবেশমন্ত্রী 

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দক্ষ বন ব্যবস্থাপনা পরিকল্পনা গড়ে তুলতে এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করার জন্য দ্বিতীয় জাতীয় বন জরিপ করা হচ্ছে। এই জরিপের তথ্য টেকসই উন্নয়ন নিশ্চিতে এবং বনজ সম্পদের ব্যবস্থাপনা আরও ভালোভাবে করতে আমাদের সাহায্য করবে।

রোববার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় বন জরিপের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বন ইনভেন্টরি বাংলাদেশের জাতীয় বন মনিটরিং সিস্টেম প্রতিষ্ঠার জন্য অবিচ্ছেদ্য এবং বন জৈববস্তুপুঞ্জ এবং কার্বন ইনভেন্টরির প্রাথমিক তথ্য উৎস হবে। বাংলাদেশ ২০১৬ থেকে ২০১৯ সালের ভেতর একটি সম্পূর্ণ জাতীয় বন ইনভেন্টরি পরিচালনা করা হয়। এবারের প্রস্তাবিত দ্বিতীয় পর্বে প্রবণতা বিশ্লেষণ এবং ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় এলাকা চিহ্নিত করা হয়েছে৷

মন্ত্রী বলেন, পশুর নদীতে বারবার কেন কার্গো ডুবছে নৌপরিবহন মন্ত্রণালয়কে সেদিকে নজর দিতে হবে। কার্গোগুলোর ফিটনেস ঠিক আছে কি-না তাও তাদের খোঁজ করে দেখতে হবে। এসব ঘটনায় বায়োডাইভার্সিটির ওপর কি ধরনের প্রভাব পড়ছে সে বিষয়গুলো নৌমন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে জানানো হবে।

তিনি আরও বলেন, দেশে কি পরিমান বন উজাড় হচ্ছে তার সঠিক তথ্য জানতে বন জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশে কোন বননীতি নেই। আমরা একটি খসড়া করেছি। এই কাজ করতে কি পরিমাণ বন উজাড় করা হচ্ছে তা জানা দরকার। আমাদের মন্ত্রণালয় থেকে শুধু বননীতি নয়, বন সংরক্ষণ আইনের খসড়াও করা হচ্ছে।

এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ হারুন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুন শি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায়।

অনুষ্ঠানে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ বন সংরক্ষক জাহিদ ইকবাল, খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দলের প্রধান ড. ডিকি সিমোরাংকির এবং খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের জাতীয় আর্থ-সামাজিক পরামর্শক ড. নিখিল চাকমা।

এআর
নেপাল থেকে বাংলাদেশে জলবিদ্যুৎ আমদানির সক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে ভারতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি জানান, নেপাল...
ডোনাল্ড লুর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
পাঠ্যপুস্তকে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের বিষয়গুলো যুক্ত করা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
জলবায়ু বদলের কারণে ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা’য় যুক্ত হচ্ছে দেশের স্বাস্থ্যখাত। এমন খবর জানিয়ে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্যখাতে প্রাথমিকভাবে সহযোগিতা করবে সুইডেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর