দেশের মানুষ আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন চায়: প্রেস সচিব

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ নির্বাচন চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভিশনের নির্বাচনী জরিপ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে নাকি পিআরে হবে তা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না বলেও জানান তিনি। জরিপে ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিবে বলে তথ্য উঠে আসে।

জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল ঘোষণা করে বেসরকারি সংস্থা ইনোভিশন। তারা জরিপ পরিচালনার জন্য দেশের ৬৪ জেলার ভোটারদের সঙ্গেই কথা বলেছেন এবং মত নিয়েছেন। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন ভোটার।

জরিপে উঠে এসেছে ৭১ শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাজে সন্তুষ্ট। ৯৪ শতাংশ মানুষ ফেব্রুয়ারির নির্বাচন ভোট দিতে চায়।

এতে আরো উঠে আসে, ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় নিয়ে ৮৬ শতাংশ মানুষ সম্মত। এবং ৭০ ভাগ মানুষ মনে করেন এই সরকার নিরপেক্ষ ভোট আয়োজন করবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই জরিপই বলে দিচ্ছে সরকারের ওপর জনগণের আস্থা আছে।এবং আওয়ামী লীগ ছাড়াই দেশের মানুষ ভোট চায়।

নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে নির্বাচনের ছোঁয়া লেগেছে।

একাত্তর/আরএ
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ঝাপটা এসেছে বারবার, বদলেছে স্রোত। কিন্তু প্রতিকূলতার উত্তাল সমুদ্রে যে কজন রাজনৈতিক কাণ্ডারী নিজেদের নীতি, ধৈর্য আর ত্যাগের মহিমায় অটল থেকেছেন, তাদের অগ্রভাগে মির্জা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর