বায়ু দূষণ বাড়াচ্ছে ক্যান্সারের ঝুঁকি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫২ পিএম

বায়ু দূষণের কারণে মানুষের রক্তে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও সীসার পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে ১০ গুণ বাড়ছে। এই ভারি বস্তুকণা ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, কিডনি, উচ্চরক্ত চাপ ও ফুসফুসেরও ক্ষতি করছে বায়ু দূষণ।

প্রতিটি নিঃশ্বাসে লক্ষ-কোটি বিষাক্ত বস্তু কণা ঢুকছে শরীরে। মিশে যাচ্ছে রক্তে আর মানুষের মস্তিষ্কে। নীরব ঘাতক হয়ে ধীরে ধীরে শরীরে বাসা বাঁধছে রোগবালাই।

অফিস আদালত, শিল্পকারখানা, কোথাও নেই নির্মল বাতাস। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শরীরে ক্যান্সার তৈরি করে এমন বস্তুকণাও (কারসেনোজেনিক) নিঃশ্বাসের সাথে মানুষের রক্তে মিশে যাচ্ছে। ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সীসাসহ বাতাসে থাকা প্রতিটি বস্তু কণাই স্বাভাবিক মাত্রার চেয়ে ৫ গুণ বেশি। এসব ক্ষতিকর বস্তুকণা তৈরি হচ্ছে মূলত, শিল্পকারখানার দূষিত বায়ু, ট্যানারির বর্জ্য, ইট ভাটার দূষণ, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট ও মেগা প্রকল্প নির্মাণ আর গাড়ির কালো ধোয়া থেকে।

গবেষকরা বলছেন, তিন স্তরের মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। উচ্চমাত্রায় মিলেছে ক্যান্সার সৃষ্টি করা এই বস্তুকণা।

দূষিত বাতাস সেবন করায় শুধু ক্যান্সার নয়, কিডনি রোগ বাড়ছে। ফুসফুস, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মত রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত বায়ু দূষণ। মস্তিষ্কে মিশে ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে। দূষণের কারণে গর্ভে থাকা শিশুরা জন্মগতভাবেই নানা রোগ নিয়ে পৃথিবীতে আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বায়ুর গুণগত মান বিষয়ক বিশেষজ্ঞ আব্দুস সালাম বলেন, বিভিন্ন রোগের কারণ বায়ু দূষণ। ব্রেনের বিভিন্ন সেলেও কার্যক্ষমতা বন্ধ করে দিতে পারে এ দূষণ।

শুধু তাই নয়, বায়ু দূষণের কারণে সর্দি, কাশি অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যাতো কমছেই না বরং প্রতিনিয়তই বাড়ছে। এই সংকট থেকে মুক্তি মিলবে কবে জানা নেই নগরবাসীর।

বিবিসি বলছে, ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন, বর্জ্য পোড়ানো, যানবাহন, ইটভাটা ও শিল্প কারখানা এবং নির্মাণকাজই বাংলাদেশের বায়ু দূষণের প্রধান কারণ।

 

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর