জনগণের বন্ধু হয়ে সেবা করুন, পুলিশকে প্রধানমন্ত্রী 

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

জনগণের বন্ধু হয়ে এবং দেশপ্রেম, সততা ও আদর্শ নিয়ে কাজ করার বাংলাদেশ পুলিশকে নির্দেশে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

এ সময় ‘দুষ্টের দমন ও সৃষ্টের পালন’কে মূলমন্ত্র হিসেবে নিয়ে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীর কাজ করার নির্দেশ শেখ হাসিনা।

দেশে ও দেশের বাইরে শান্তিরক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশের উপর বারবার আঘাত এসেছে। কিন্তু ধৈর্যের সঙ্গে তা মোকাবেলা করেছে পুলিশ সদস্যরা।  

অন্যান্য বাহিনীর মত পুলিশেরও এভিয়েশন ইউনিট গড়ে তোলা হবে বলে জানান সরকারপ্রধান। তিনি আশা করেন, পুলিশ বাহিনী দেশের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখবে।

'স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে এদিন শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় ছয় দিনের কর্মসূচি।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের দৃষ্টিনন্দন প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এরপর পুলিশ সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামূলক ভাষণ দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক স্টল পরিদর্শন করেন।

এবার প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. সোহেল রানা।

পুলিশ সপ্তাহে ২০২২ সালের পহেলা ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য পদক পাওয়া পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার ৩৫ জন পুলিশ সদস্যকে এবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে 'বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা' এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়।

আরবি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর