এবার ১২টি এক্সপ্রেসওয়ে যুক্ত করার মহাপরিকল্পনা

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৭:২১ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক্সপ্রেসওয়ে যুক্ত হয়ে যোগাযোগ ব্যবস্থায় এনেছে আমূল পরিবর্তন। পদ্মা সেতুর সঙ্গে এক্সপ্রেসওয়ের সংযোগ দেশের একমাত্র প্রবেশ নিয়ন্ত্রিত (অ্যাক্সেস-কন্ট্রোল) এক্সপ্রেসওয়ে। যোগাযোগ ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে এবং এক জেলার সঙ্গে আরেক জেলার আন্তঃসংযোগ স্থাপনে ১২টি এক্সপ্রেসওয়ে তৈরি করতে চায় সরকার।

এই এক্সপ্রেসওয়েগুলো সারাদেশের সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। বিস্তৃত এই মহাপরিকল্পনা তৈরির কাজ করছে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তর। ২০৪১ সালের মধ্যে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, এসব এক্সেপ্রেসওয়ে নির্মাণে বিনিয়োগ প্রয়োজন ১ লাখ ৯১ হাজার কোটি টাকা (প্রায় ১৭ বিলিয়ন ডলার) এবং এর আওতায় মোট ১ হাজার ৫০৭ দশমিক ৮ কিলোমিটার মহাসড়ক সম্প্রসারণ করা হবে।

সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান বলেন, এই মহাপরিকল্পনায় দেশের সব মহাসড়ককে একক নেটওয়ার্কের আওতায় আনা হবে, যা প্রথাগত সড়ক নেটওয়ার্কের বাইরে হবে।

হাইওয়ে মাস্টার প্ল্যান ২০৪১’ শীর্ষক -এ মহাপরিকল্পনার খসড়া তৈরি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই বছরের প্রথমার্ধে খসড়া পরিকল্পনাটি অনুমোদিত হবার পরে বাস্তবায়নের কৌশলপত্র প্রণয়ন করা হবে।

খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণের এই পরিকল্পনা হবে ১০-১২ বছর মেয়াদি, যা বাস্তবায়নে বছরে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের তহবিল লাগবে। নির্মাণ কাজের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি)-কে অগ্রাধিকার দেবে সরকার। অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

‘হাইওয়ে মাস্টার প্ল্যান ২০৪১’ -শীর্ষক খসড়া মহাপরিকল্পনায় যে ১২টি এক্সেপ্রেসওয়েকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে– ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-চট্টগ্রাম (উড়াল), ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-সিলেট, ঢাকা আউটার রিং রোড, ঢাকা-বগুড়া, (বঙ্গবন্ধু টানেল হয়ে) মিরসরাই-কক্সবাজার, ময়মনসিংহ-বগুড়া, গাবতলী-পাটুরিয়া (বিদ্যমান সড়ক উন্নতকরণ) থেকে কাজীরহাট, ফেনী-বরিশাল, পাটুরিয়া-দৌলতদিয়া এবং ঝিনাইদহ-কুষ্টিয়া-দাশুরিয়া।

প্রথাগত সড়ক নির্মাণের বাইরে গিয়ে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাকে যৌক্তিক উল্লেখ করে- একে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. শামসুল হক।

অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ শক্তিশালী করা ছাড়াও- সীমান্ত এলাকাজুড়ে ভ্যালু চেইনের বিকাশের সুবাদে–আন্তঃসীমান্ত পণ্য প্রবাহে প্রায় ৩৫০ প্রবৃদ্ধির পূর্বাভাস রয়েছে সড়কের এই মহাপরিকল্পনায়। প্রস্তাবিত মাস্টার প্ল্যানটি দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) এ দেশের সমুদ্র ও স্থল বন্দরগুলোকে প্রধান সীমান্ত পয়েন্টের সাথে সংযুক্ত করতে নির্ধারিত একাধিক মহাসড়ক বিবেচনা করবে।

এআরএস
পদ্মা সেতুর পিলারের কাছ থেকে মাটি অপসারণকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্ক ও উদ্বেগকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।...
মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অন্তর্বর্তীকালীন সরকার পদ্মা সেতু প্রকল্পে এক হাজার ৮২৫ কোটি টাকা ব্যয় সাশ্রয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 
পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপণী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত কয়েকবছর ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টানা কর্মযজ্ঞ শেষে গত ৩০ জুন কাজ শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর