তিনদিনের অভিযানে গ্রেপ্তার ৮৭২

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৪৯ পিএম

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির প্রেক্ষাপটে তিন দিনে রাজধানীর এক হাজার ১৩২টি রেস্তোঁরায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এসব অভিযানে ৮৭২ জনকে গ্রেপ্তার এবং ২০টি মামলা দায়ের করা হয়েছে। ৮৮৭টি ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। বাণিজ্যিক ভবন হিসেবে অনুমোদন নিলেও সেখানে রেস্তোরাঁ করার অনুমতি ছিলো না।

ওই ঘটনার পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনায় ওঠে। রোববার থেকে রাজধানীতে যে যার মতো করে অভিযানে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব।

এসব অভিযানে আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রোস্তোরাঁগুলো বন্ধ করে দেয়া হচ্ছে এসব অভিযানে। কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। রাস্তার পাশে ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করছে পুলিশ।

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে ‘হয়রানি’ বলছে।

সমিতির মহাসচিব ইমরান হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন যে পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকার হোটেল-রেস্তোঁরা, ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারের দোকান ও রাসায়নিকের গুদামে অভিযান চালাচ্ছে পুলিশ। এর ধারাবাহিকতায় গত রবি, সোম ও মঙ্গলবার মোট এক হাজার ৩৪৭টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এর মধ্যে ১ হাজার ১৩২টি হোটেল-রেস্তোঁরা, ২০৭টি গ্যাস সিলিন্ডারের দোকান এবং আটটি রাসায়নিকের গুদাম।

উত্তর সিটির নাকের ডগায় অনিয়ম

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাকের ডগাতেই নিয়ম না মেনে চলছে রেস্তোঁরা ব্যবসা। সিঁড়ির জায়গা দখল করে করা হয়েছে দোকানপাট। যদিও সবারই আছে ট্রেড লাইসেন্স। তাহলে কিসের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান অনুমোদন পেল? শর্ষের মধ্যে থাকা ভূত তাড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট বলছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সামনেই গুলশান ২ নম্বর মোড়ে চলছে অভিযান। দুই দলে ভাগ হয়ে দুটি ভবনে দুই ঘন্টার অভিযানে চারটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৯০ হাজার টাকা জরিমান করে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত।

জরুরি পথ বন্ধ থাকা, স্বাস্থ্য অধিদপ্তরের সনদ,অগ্নি নির্বাপনের অপর্যাপ্ত ব্যাবস্থাসহ রেস্তোঁরাগুলোতে মিলেছে নানা অনিয়ম।

জরুরি সিঁড়ি বন্ধ করে করা হয়েছে দোকান। সেই দোকানেরও আছে ট্রেড লাইসেন্স। এমন দোকানও কীভাবে লাইসেন্স পেলো জানা নেই সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, অনেকের সাময়িক বরখাস্ত আছে। অনেকের চাকরি চলে গেছে। অনেকের বেতন বন্ধ হয়ে গেছে। অনেকের চাকরি চলে গেছে। এই কার্যক্রম চলমান আছে। এখনো যদি কেউ অভিযোগ করে। আপনাদের (সাংবাদিক) কাছে কেউ বলে আমরা তাৎক্ষণিক তদন্ত করে ব্যবস্থা নেবো।

মেয়াদ থাকার পরও অকার্যকর ফায়ার স্ট্রিংগুইশারও মিলেছে। তবে এসব যারা তৈরী করেছে তাদের আইনের মুখোমুখি করা হবে কি না এমন প্রশ্নের উত্তর দিতে পারেনি অভিযান পরিচালনা কারীরা।

পরে দুটি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

কেএসএইচ
ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অসাধু সিন্ডিকেটের মূল্য কারসাজি, অন্যায্য দাম আদায় এবং কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে দেশজুড়ে এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর