স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ গুণীজন

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৪:৩৪ পিএম

অসাধারণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ পাচ্ছেন ১০ জন। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দশজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হচ্ছে পাঁচটি ক্যাটাগরিতে। এগুলো হলো- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি ক্রীড়া এবং সমাজসেবা বা জনসেবা।

আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের পদক তুলে দেবেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে পুরস্কার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন তিনজন। এরা হলেন কাজী আবদুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরনোত্তর) এবং  বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নইম মো. নজিব উদ্দিন খাঁন খুররম (মরনোত্তর)।

বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. মোবারক আহমদ খান। চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য পাচ্ছেন ডা. হরিশংকর দাশ। সংস্কৃতিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হচ্ছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়ায় ফিরোজা খাতুন।

সমাজসেবা অথবা জনসেবার ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনজন। এরা হলেন- অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।

স্বাধীনতা পুরস্কার নিয়ে গত ২৮ জানুয়ারি প্রশাসনিক উন্নয়ন বিষয়ক সচিব কমিটির সভায় ৮৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আসে। সভা থেকে ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম সুপারিশ করা হয়।

ওই সুপারিশের ভিত্তিতে জাতীয় পুরস্কার সংক্রান্ত সভা করে মন্ত্রিসভা থেকে ২০ জনের নাম সুপারিশ করা হয়। পরে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আরবি
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন এক লাখ ৫৬ হাজার টাকা ও ২০ তম গ্রেডে সর্বনিম্ন ২০ হাজার টাকা নির্ধারণ করে সরকারি কর্মকর্তা- কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন...
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, মর্যাদাপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর