ট্রেনের শিডিউল বিপর্যয়ে যাত্রীদের চরম ভোগান্তি

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০১:০৪ পিএম

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতের ঘটনায় তৈরি হওয়া শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা।

এ শিডিউল বিপর্যয় মঙ্গলবার সারাদিনই থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি জানিয়েছেন, বুধবার থেকে বিপর্যয় কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে।

টাঙ্গাইলের কালিহাতীতে সোমবার রাত ৯টায় বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এরপরই উত্তরবঙ্গে সঙ্গে পূর্বাঞ্চল রেলওয়ের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে রাত দুইটার দিকে ক্ষতিগ্রস্ত বগি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার তদন্তে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

এদিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের ভিড় দেখা গেছে। সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন অনেকেই। রমজান মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি। যাত্রীদের অভিযোগ, এ দীর্ঘ ভোগান্তির সময়ে কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়নি কোনো তথ্যই।

একাত্তর/আরএ
সদরঘাট লঞ্চ টার্মিনালে এবার ঈদযাত্রার চিরচেনা উপচেপড়া ভিড় নেই। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই যাত্রীরা স্বস্তিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে পারছেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে চার জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি জানিয়ে কেউ জনগণকে জিম্মি করে ভোগান্তি সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর