এবার সর্বোচ্চ ফিতরা বেড়ে ২৯৭০ টাকা 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম

ফিতরার হার নির্ধারণ করেছে সরকার। এবার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার ঠিক করা হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গতবারের তুলনায় সর্বনিম্ন ফিতরা একই থাকলে এবার বাড়ানো হয়েছে সর্বোচ্চ হার। গত বছর সর্বোচ্চ ফিতরা ছিলো জনপ্রতি দুই হাজার ৬৪০ টাকা।

ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা দরে গম বা আটায় (এক কেজি ৬৫০ গ্রাম) আদায় করলে হবে জনপ্রতি ১১৫ টাকা।

১২১ টাকা দরে যবে (তিন কেজি ৩০০ গ্রাম) আদায় করলে হবে ৪০০ টাকা।

৬৫০ টাকা দরে কিসমিস (তিন কেজি ৩০০ গ্রাম) দিয়ে আদায় করলে হবে দুই হাজার ১৪৫ টাকা।

৭৫০ টাকা দরে মধ্য মানের খেজুরে (তিন কেজি ৩০০ গ্রাম) আদায় করলে হবে দুই হাজার ৪৭৫ টাকা।

আর ৯০০ টাকা দরে পনির (তিন কেজি ৩০০ গ্রাম) দিয়ে আদায় করলে হবে দুই হাজার ৯৭০ টাকা।

এদিনের সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও অন্যান্য আলেমরা। 

গত বছর রমজানের ঈদে ফিতরার হার তার আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হয়। গতবার নির্ধারণ করা হয় সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার ৬৪০ টাকা

তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ছিলো ৭৫ টাকা, আর সর্বোচ্চ ছিল দুই হাজার ৩১০ টাকা।

ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রোজার ঈদে ফিতরা দেয়া ওয়াজিব। গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারবেন।

আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। খেজুর, কিসমিস, পনির ও যবের ক্ষেত্রে তিন কেজি ৩০০ গ্রাম মাধ্যমে ফিতরা আদায় করতে হয়। এসব পণ্যের বাজারমূল্য হিসাব করে সর্বোচ্চ ও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়।

আরবি
চলতি বছরের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। 
১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়ার মাসের চাঁদ দেখার লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
এবছর রমজানের ঈদে ফিতরার হার গতবারের তুলনায় ৫৩ শতাংশ বাড়ানো হয়েছে। এবার সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২,৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল ৭৫ টাকা, আর সর্বোচ্চ ছিল ২৩১০...
এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ দুই হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৩১০ টাকা, সর্বনিম্ন ফিতরা ছিল ৭০ টাকা।শনিবার (৯ এপ্রিল)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর