প্রথম আড়াই ঘণ্টায় হিট ১৫ লাখ, মিলেছে ১১ হাজার টিকেট

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৬:৪৭ পিএম

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেটের জন্য জন্য হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। শতভাগ টিকেট অনলাইনে বিক্রি শুরুর প্রথমদিনের শুরুর আড়াই ঘন্টাতেই ওয়েবসাইটে হিট হয়েছে ১৫ লাখ।

এদিন বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো ১৬ হাজার টিকেট। রোববার আটটায় সার্ভার খুলতেই নিমিষেই শেষ হয়ে যায় ১১ হাজার।

আগের ঘোষণা অনুযায়ী, এদিন সকাল আট থেকে আসন্ন ঈদের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিন দেয়া হচ্ছে তিন এপ্রিলের টিকেট। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে। 

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

তবে যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

সার্ভারের ওপর চাপ কমাতে টিকেট বিক্রি করা হচ্ছে দুই শিফটে। সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের আর দুপুর দুটা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট।

রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট কেনা যাবে। আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের সাতদিনের আগাম টিকেট বিক্রি হবে আলাদা সাতদিন ধরে। তবে মোট ১০ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

৩ এপ্রিলের টিকেট ২৪ মার্চ; ৪ এপ্রিলের ২৫ মার্চ; ৫ এপ্রিলের ২৬ মার্চ; ৬ এপ্রিলের ২৭ মার্চ; ৭ এপ্রিলের ২৮ মার্চ; ৮ এপ্রিলের ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে ৩০ মার্চ।

এরপর চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

অনলাইনে ট্রেনের টিকেট কাটা যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে।

এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। আর টিকিট কালোবাজারি রুখতে নজরদারি বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ঈদের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো।

চাকরিজীবীদের ছুটি পাওয়া নিয়ে দ্বিধা আর বেতন না হওয়ার কারণে এখন বিক্রি কম হচ্ছে বলে মনে করছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া গাবতলী এলাকা থেকে বেশিরভাগ পরিবহন পাটুরিয়াগামী হবার কারণে ফেরি ঘাটে দীর্ঘ যানজটের আটকে থাকার স্মৃতি থেকেও অনেক যাত্রীরই এই পথে চলাচলে অনীহা রয়েছে। এ থেকেও বাসের টিকেট বিক্রি কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরিবহন শ্রমিকদের প্রত্যাশা ১৫ রোজার পরে বিক্রি বাড়বে।

আরবি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর