ঈদের ট্রেনের দ্বিতীয় দিনের টিকেট বিক্রি শুরু

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:২৭ পিএম

ট্রেনের ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি চলছে, এদিন দেওয়া হচ্ছে চার এপ্রিলের অগ্রিম টিকেট। সোমবার সকাল আটটা থেকে আসন্ন ঈদের দ্বিতীয় দিনের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

সার্ভারের ওপর চাপ কমাতে টিকেট বিক্রি হচ্ছে দুই শিফটে। সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের আর দুপুর দুটা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকেট।

এর আগে রোববার শুরু হয় আগাম টিকেট বিক্রি। প্রথমদিন দেয়া হয় তিন এপ্রিলের টিকেট।

প্রথমদিনের শুরুর আড়াই ঘন্টাতেই ওয়েবসাইটে হিট হয়েছে ১৫ লাখ। বিক্রির জন্য বরাদ্দ রাখা হয়েছিলো ১৬ হাজার টিকেট। রোববার আটটায় সার্ভার খুলতেই নিমিষেই শেষ হয়ে যায় ১১ হাজার।

আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে আগাম টিকেট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন করতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

তবে যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে।

রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট কেনা যাবে। আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের সাতদিনের আগাম টিকেট বিক্রি হবে আলাদা সাতদিন ধরে। তবে মোট ১০ দিনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে।

৫ এপ্রিলের ২৬ মার্চ; ৬ এপ্রিলের ২৭ মার্চ; ৭ এপ্রিলের ২৮ মার্চ; ৮ এপ্রিলের ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে ৩০ মার্চ।

এরপর চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল থেকে, চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

অনলাইনে ট্রেনের টিকেট কাটা যাবে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে।

এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। আর টিকিট কালোবাজারি রুখতে নজরদারি বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে ঈদের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনে ফাঁকা রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাউন্টারগুলো।

চাকরিজীবীদের ছুটি পাওয়া নিয়ে দ্বিধা আর বেতন না হওয়ার কারণে এখন বিক্রি কম হচ্ছে বলে মনে করছেন পরিবহন শ্রমিকরা। এছাড়া গাবতলী এলাকা থেকে বেশিরভাগ পরিবহন পাটুরিয়াগামী হবার কারণে ফেরি ঘাটে দীর্ঘ যানজটের আটকে থাকার স্মৃতি থেকেও অনেক যাত্রীরই এই পথে চলাচলে অনীহা রয়েছে।

এ থেকেও বাসের টিকেট বিক্রি কমেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে পরিবহন শ্রমিকদের প্রত্যাশা ১৫ রোজার পরে বিক্রি বাড়বে।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর