ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৩:০১ পিএম

ঈদুল ফিতরে নির্বিঘ্নে বাড়ি যেতে ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছে আইশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের বৈঠকে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, আগামী ৯ এপ্রিল ছুটি রাখার বিষয়ে সুপারিশ করা হবে। এবার রোজা ২৯টি হয় তাহলে ৯ তারিখ থেকে শুরু হবে ঈদুল ফিতরের সরকারি ছুটি।

এবারের রোজার ঈদে সরকারি কর্মচারীদের ছুটি মিলতে পারে টানা ১০ দিন। তবে এ জন্য নিতে হবে বাড়তি দুই দিনের ছুটি। জানা গেছে, অনেকেই দুই দিনের ছুটির আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তবে সরকারি কর্মচারীরা দুদিনের বাড়তি ছুটি নিলে এবার তাদের ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে। কারণ, সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ এবং ৯ এপ্রিল সরকারি অফিস আদালত খোলা থাকবে।

তবে সে ক্ষেত্রে ৮ ও ৯ এপ্রিল দুই দিনের ছুটি নিলেই ১৪ এপ্রিল পর্যন্ত টানা ১০ দিনের ছুটির সুযোগ রয়েছে। কারণ ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি। আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানের মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন কর্মচারীরা।

এআর
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনে শপথ নিতে একে একে বঙ্গভবনে আসছেন নতুন মন্ত্রীসভায় ডাক পাওয়া মন্ত্রীরা।
নতুন মন্ত্রীসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
২৬ মার্চ রাজাকারদের তালিকা প্রকাশ হচ্ছে না জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ কম মোজ্জাম্মেল হক বলেছেন, আগে রাজাকারদের তালিকা প্রকাশে বৈধ কোনো আইন ছিল না। ইতোমধ্যে একটি আইন পাস হয়েছে এবং জাতীয়...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর