পিকে হালদারের মামলার শুনানি পেছালো

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:১৪ পিএম

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে ভারতে দায়ের করা মামলার পরবর্তী শুনানি ২২ এপ্রিল ধার্য হয়েছে।

শনিবার পিকে হালদারসহ বাকি ছয় অভিযুক্তকে কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক প্রসন্ন মুখোপাধ্যায় পরবর্তী শুনানির দিন আগামী ২২ এপ্রিল বিকেল ৩টায় ধার্য করেন।

এদিন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তীর উদ্দেশ্যে বিচারক প্রসন্ন মুখোপাধ্যায় বলেন, বাংলাদেশ কী বলেছে? ওদের নিতে আগ্রহ দেখাচ্ছে কি বাংলাদেশ? ওরা যদি সবাই বাংলাদেশি হয়, তাহলে কীভাবে জামিন হবে? আর জামিন হলে ভারতে থাকবে কীভাবে?  

এসময় আসামি পক্ষের আইনজীবী বলেন, পিকে হালদারের সিএএ প্রয়োজন নেই, কারণ প্রথম থেকেই ভারতীয় নাগরিক হওয়ার জন্য যা যা নথি প্রয়োজন তা আদালতে জমা দিয়েছেন তারা। ফলে তারা ভারতীয়। 

তবে ইডির আইনজীবী বলেন, বর্তমান মামলাটি অবৈধ পাচারের। সেখানে ফরেনার্স অ্যাক্ট বিষয়টি আসতে পারে না। 

এরপর বিচারপতি বলেন, ইডি যে তথ্য দেখাচ্ছে তাতে পিকে হালদাররা সবাই বাংলাদেশি। তাহলে জামিন সম্ভব নয়। এরপর বিচারক পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাটের বৈদিক ভিলেজ, বোর্ড হাউস ১৫, গ্রিনটেক সিটি থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করে ভারতের তদন্তকারী সংস্থা 'এনফোর্সমেন্ট ডিরেক্টরেট' (ইডি)। এছাড়াও রাজ্যটির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে পিকে হালদারের আরও পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। 

একই বছরের ২১ মে 'অর্থ পাচার সংক্রান্ত আইন-২০০২' (PMLA)-এ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হওয়ার পরেই আদালতের তরফে দুই দফায় মোট ১৩ দিন পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্তরা।

আরবিএস
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সীমান্তে আমরা একজনকেও পুশইন হতে দেইনি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। 
আন্তঃসীমান্ত নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সরকার নির্বাচনী ইশতেহারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর