কিউবার রাষ্ট্রীয় পদক পেলেন বাংলাদেশের দুই চিকিৎসা বিজ্ঞানী

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম

কিউবায় রাষ্ট্রীয় পদক ‘কার্লোস জে. ফিনলে অর্ডার’ পেয়েছেন বাংলাদেশের দুই চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর। 

সম্প্রতি কিউবার ভারাদেরো শহরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতির পক্ষে এই দুই চিকিৎসা বিজ্ঞানীর হাতে হাতে পদক তুলে দেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ক মন্ত্রী এডওয়ার্ডো মার্টিনেজ ডায়েজ।

অধ্যাপক ডা. স্বপ্নীল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবর জাপানের ঔতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজেজ-এর ভিজিটিং রিসার্চার।

পদক পেয়ে এক প্রতিক্রিয়ায় ডা. স্বপ্নীল বলেন, চিকিৎসা পেশার পাশাপাশি এ পেশা নিয়ে গবেষণা করা এবং নিজের গবেষক সত্তা বজায় রাখা এ দেশে খুবই চ্যালেন্জিং। কিউবার সরকারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। কেননা এ ধরনের স্বীকৃতি সমস্ত কষ্টকে ভুলিয়ে দেয় এবং নিজের প্রতি আস্থা তৈরি করার পাশাপাশি গবেষণার প্রতি দায়বদ্ধতা তৈরি করে।

এর আগে 'ন্যাসভ্যাক' নামক হেপাটাইটিস বি’র একটি নতুন ওষুধ উদ্ভাবনের জন্য কিউবান অ্যাকাডেমি অব সাইন্সেস ২০১৯ সালে অধ্যাপক ডা. স্বপ্নীল ও ডা. আকবরকে কিউবান ও জাপানী কো-রিসার্চারদের সাথে একাডেমি অব সাইন্সেসের সর্বোচ্চ পদক ‘প্রিমিও ন্যাশনাল’ প্রদান করে। এছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ২০২১-এ বাংলাদেশ অ্যাকাডেমি অব সাইন্সেসর সর্বোচ্চ পুরস্কার ‘বাস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-এ ভূষিত হন।

‘ন্যাসভ্যাক' ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীল ফ্যাটি লিভার, লিভার সিরোসিস ও লিভার ক্যন্সার চিকিৎসায় স্টেম সেল এবং হার্বাল মেডিসিন নিয়ে গবেষণা করছেন।

কার্লোস জে. ফিনলে ছিলেন কিউবান মহামারীবিদ যিনি আবিষ্কার করেছিলেন ‘হলুদ জ্বর একটি মশা দ্বারা সংক্রামিত থেকে সুস্থ মানুষের মধ্যে প্রেরণ করা হয়’ । যদিও তার এই ধারণা ২০ বছর ধরে উপেক্ষিত ছিল। কার্লোস জে. ফিনলের মৃত্যুর পর কিউবান সরকার তার সম্মানে ফিনলে ইনস্টিটিউট ফর ইনভেস্টিগেশন ইন ট্রপিক্যাল মেডিসিন তৈরি করে এবং তার নামে এই রাষ্ট্রীয় পদক চালু করে।

বিজ্ঞানে অবদান রাখার জন্য কিউবার সরকার প্রতি বছর দেশি-বিদেশি বিজ্ঞানীদের এ পদকে সম্মানিত করে। এর আগে এই পদক পেয়েছিলেন মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ড. জর্জ পি. স্মিথ যিনি ২০১৮ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন।

একাত্তর/এসি
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
দক্ষিণ সুদানের জুবাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিটের ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন।আনমিস ফোর্স কমান্ডার লে. জেনারেল মোহান সুব্রামানিয়াম...
নারীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক’ পেয়েছেন দেশের চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দল।মঙ্গলবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন...
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০ বছর আজ। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেয়া হয়।১৯৭১ সালে এই অবিসংবাদিত নেতার নেতৃত্বে ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর