জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ১৯৯ জন সদস্য

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

দক্ষিণ সুদানের জুবাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ফোর্স মেরিন ইউনিটের ১৯৯ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার দেশটির রাজধানী জুবাতে ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লে. জেনারেল মোহান সুব্রামানিয়াম শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতি স্বরূপ নৌবাহিনীর ১৯৯ জন কর্মকর্তা ও নাবিককে এই মেডেল পরিয়ে দেন।

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করে লে. জেনারেল মোহান সুব্রামানিয়াম বলেন, নীল নদের প্রতিকূল পরিবেশ এবং সংঘাতপূর্ণ এলাকায় অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সঙ্গে অপারেশন পরিচালনার মাধ্যমে জাতিসংঘের জ্বালানি, খাদ্যদ্রব্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যসমূহ পরিবহনে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট অসামান্য অবদান রাখছে। 

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট নদীপথে নিয়মিত টহল পরিচালনা, রেকি অপারেশন, উদ্ধার অভিযান, ডাইভিং অপারেশন এবং দক্ষিণ সুদানে নিয়োজিত জাতিসংঘের সকল সংস্থাকে নদীপথে পরিবহন ও নিরাপত্তা প্রদানের মতো গুরুদায়িত্ব প্রশংসনীয়ভাবে পালন করছে বলে তিনি মন্তব্য করেন। 

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মেডেল প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌসদরের প্রতিনিধি দলের প্রধান কমান্ডার ও চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আনমিস ফোর্স চিফ অফ স্টাফ মেজর জেনারেল মার্কো মাচাদো, আনপোল পুলিশ কমিশনার কৃষ্টিন ফসেন ও সাউথ সুদান সশস্ত্র বাহিনীর জেভিএমএম প্রধান মেজর জেনারেল মৌ মানাষে মালাকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ২০১৫ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। দক্ষিণ সুদানে আনমিস এর একমাত্র মেরিন ফোর্স হিসাবে বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট নীল নদের বিস্তৃত অঞ্চলে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নে নিয়োজিত রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট নীল নদের দীর্ঘ ১৩০০ কিলোমিটার লম্বা পথ পাড়ি দিয়ে ৫০টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করেছে। মোতায়েনের পর থেকেই বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট দক্ষিণ সুদান সরকার এবং জনগণের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে আসছে।

 

একাত্তর/জো
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি,...
নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
কঙ্গো মিশন থেকে বাংলাদেশি নারী ফর্মড পুলিশ ইউনিট প্রত্যাহারের প্রেক্ষিতে দক্ষিণ সুদান, আবেয়ি বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো নতুন কোনো মিশনে দ্রুত তা প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর