এবার ঈদ কবে?

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৯:৪২ পিএম

রমজান ম্যাসব্যাপি সংযমের পর সারাবিশ্বের মুসলমানরাই এখন তিনদিনের ঈদুল ফিতরের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে হবে ঈদ। তাই চাঁদ দেখার জন্য সোমবারই প্রস্তুতি নেওয়া হয়েছে সৌদি আরবসহ কয়েকটি দেশে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুসারে, এবার রমজান মাস ৩০ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

আর এটা হলে সৌদি আরবসহ কয়েকটি দেশে ঈদ উদযাপিত হতে পারে আগামী বুধবার। আর বাংলাদেশসহ অন্যান্য কয়েকটি দেশে হতে পারে বৃহস্পতিবার। তবে কোনো কারণে রোজা ২৯টা হলে একদিন আগেই হবে ঈদ। 

সৌর মাসের সঙ্গে চন্দ্র মাসের মৌলিক পার্থক্য রয়েছে। চাঁদ দেখার ভিত্তিতে মাস শুরু হয় বলে চন্দ্র মাসের স্থায়িত্ব হয় ২৯ থেকে ৩০ দিনের মধ্যে।

আর একারণে প্রতিবছরেই ঈদুল ফিতর কবে হবে তা জানতে আগের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়।

২৯ রোজার পরই বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা পশ্চিম দিগন্তে চোখ মেলেন। সন্ধ্যার আবছায়ায় তারা খুঁজতে থাকেন কাঁচির মতো দেখতে চাঁদকে। ২৯ রোজাতে চাঁদের দেখা না মিললে তখন নিশ্চিতভাবে ধরে নেওয়া হয় যে, ৩০ রোজা শেষে ঈদ হবেই।

এবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, আফগানিস্তান, মিশর, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে রমজানের চাঁদ দেখা যায় ১০ মার্চ, রোজা শুরু হয় ১১ মার্চ থেকে।

তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ওমান, জর্ডান, লিবিয়া ও মরোক্কোসহ বেশ কিছু দেশে ১১ মার্চ চাঁদ দেখার পর রোজা শুরু হয় ১২ মার্চ।

আরবি
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে আগামীকাল থেকে আবার খুলছে সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর