হুমায়ুন আজাদ হত্যায় ফাঁসির আসামি গ্রেপ্তার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০২:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করার খবর দিয়েছে অ্যান্টি টেররিজম ইউনিট- এটিইউ।

মঙ্গলবার এক বার্তায় এটিইউ-এর অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া জুঁই জানিয়েছেন, গ্রেপ্তার জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম ২০০৪ সালে বাংলা একাডেমির বইমেলা চলাকালে অধ্যাপক হুমায়ুন আজাদের উপর সরাসরি হামলা করেছিলেন।

এই মামলায় যে চার জঙ্গির ফাঁসির রায় এসেছিলো, জেএমবি সাবু তাদের একজন। শুরু থেকেই তিনি পলাতক ছিলেন।

এটিইউএর বার্তায় বলা হয়, জেএমবি নেতা সাবু চাপাতি দিয়ে অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে গলায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবে এটিইউ।

বহুল আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এখনও পলাতক।

দণ্ডিতদের মধ্যে কারাগারে আছেন জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন এবং আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ।

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে নেয়া হয় ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বইমেলা চলাকালে বাংলা একাডেমি থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে টিএসসির দিকে এগিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীর চাপাতির আঘাতে ক্ষতবিক্ষত হন হুমায়ুন আজাদ।

কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছর আগস্টে অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান তিনি। ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হামলার পরদিন হুমায়ুন আজাদের ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। আদালতের আদেশে অধিকতর তদন্তের পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

সেই মামলার রায়ে ২০২২ সালের ১৩ এপ্রিল চার জঙ্গির ফাঁসির আদেশ আসে।

কেএসএইচ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদণ্ড এক পালাতক আসামি গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। ২০ বছর ধরে পলাতক ওই আসামি বিভিন্ন ছদ্মবেশে ছিলেন।
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর