রাশিয়ার পাটের বাজার ধরতে চায় বাংলাদেশ 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম

বাংলাদেশে উৎপাদিত পাট ও পাটজাত পণ্য রাশিয়াতে বাজার ধরতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার সকালে শিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ নিয়ে আলোচনাও হয়েছে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, রাশিয়ার পাটের বাজার কীভাবে বাড়ানো যায়, এ নিয়ে আলোচনা হয়েছে। দুদেশের ব্যবসায়ীদের আসা যাওয়া ও মতবিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে অগ্রগতি হতে পারে।

ভারতকে টপকে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী দেশ। পাট খাতের বৈশ্বিক রপ্তানি আয়ের ৭২ শতাংশ এখন বাংলাদেশের দখলে।

সম্প্রতি কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ২০১৫ সালে যেখানে ৫১ লাখ বেল পাট উৎপাদন হতো, সেখানে ২০২২-২৩ অর্থবছরে দেশে পাট উৎপাদন হয়েছে প্রায় ৮৪ লাখ বেল।

আর এরমধ্যে প্রায় ৪৩ লাখ বেল পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে প্রায় আট হাজার কোটি টাকার সমমান বৈদেশিক মুদ্রা দেশে এসেছে বলেও জানান তিনি।

পরিবেশবান্ধব হওয়ায় পাটের চাহিদা ক্রমাগত বাড়ছে। আরে বাংলাদেশও চাচ্ছে রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে।

বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, যুদ্ধের কারণে অনেক পশ্চিমা দেশ রাশিয়ায় তৈরি পোশাক রপ্তানি থেকে সরে গেছে। ফলে রাশিয়া এখন বাংলাদেশ থেকে পোশাক কিনতে আগ্রহী। 

আরবি
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর