বাসে যাত্রী চাপ বাড়তেই উধাও ঈদযাত্রার স্বস্তি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:২৫ পিএম

শেষ মুহূর্তের ঈদযাত্রায় মানুষের চাপ শুরু হতেই, যেন উধাও হয়ে গেলো ঈদযাত্রার সব স্বস্তি। যার শুরুটা রাজধানীর বাস টার্মিনাল থেকে। কর্তৃপক্ষের হুঁশিয়ারি উপেক্ষা করেই দূরের যাত্রায় নেমেছে ঢাকার সিটি সার্ভিসের বাস। চলছে কয়েকগুণ বেশি ভাড়া আদায়।

রাজধানীর পেটের ভেতরে থাকা মহাখালী টার্মিনালের টিকেট চলে গেছে কালোবাজারে। দীর্ঘ অপেক্ষাতেও কাউন্টারে টিকেট পাননি যাত্রীরা। বাসের জন্য যাত্রীর চাপ অনেক বেশি থাকায় দুই ঘণ্টা দাঁড়িয়েও টিকিট কেনার সুযোগ পাননি অনেকে। ফলে দিনভর সেখানে বিরাজ করছিলো দারুণ বিশৃংখলা।

মঙ্গলবার সকালের দিকে মহাখালী টার্মিনালে গিয়ে দেখা গেল, এনা পরিবহনের ময়মনসিংহ বাস কাউন্টারের দুই দিকে নারী ও পুরুষের আলাদা দুই লাইন। পুরুষের লাইনে অপেক্ষমান প্রায় দেড়শ’ যাত্রী। লাইন চলে গেছে টার্মিনালের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর দিকে মূল টার্মিনাল ভবনের কাছাকাছি পর্যন্ত।

নারীদের লাইনেও প্রায় ৪০ জন দাঁড়ানো। টিকিটপ্রত্যাশী যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেলেও ময়মনসিংহগামী এনা পরিবহনের বাসগুলো যেখানে দাঁড়ায়, সেই জায়গা ফাঁকা দেখা গেছে। যাত্রীরা জানালেন, আড়াই ঘন্টা অপেক্ষায় থেকে টিকেট পাওয়া যাচ্ছে। এই গরমে সিদ্ধ হয়েই বাসের টিকেট মিলছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যে গাড়িগুলো ঢাকা ছেড়ে গিয়েছিল মহাসড়কে যানজটের কারণে সেগুলো যথাসময়ে ফিরতে পারছে না। তাই বাস সংকট দেখা দিয়েছে। এই সুযোগে রাজধানীতে চলাচল করা গণপরিহনগুলো পরিণত হয়ে গেছে দুরপাল্লার বাসে। ভাড়াও আদায় করছে কয়েক গুণ।

মাহাখালী থেকে রাজধানীর সায়দাবাদ টার্মিনালে গিয়েও একই দৃশ্যপট। পদ্মা সেতু হবার পর থেকেই ঈদ যাত্রার অন্যতম ব্যস্ত টার্মিনাল এটি। সেখানেও ভাড়া নিয়ে নৈরাজ্য। সায়দাবাদ থেকে বরিশালগামী বাসে ভাড়া নেয়া হচ্ছে ৮০০ থেকে এক হাজার টাকা। যাত্রী পরিপূর্ণ না হওয়ায় বাসটি ছাড়ছে না।

বাস ছাড়ার আগেই উপস্থিত সায়দাবাদ বাস মালিক সমিতি। বন্ধ করে দেয়া হয় বাসটির বরিশাল যাত্রা। ফেরত দেয়া হয় যাত্রীদের টিকেটের টাকা। ঈদে সিটি সার্ভিসের বাসগুলোর এমন দুরের পথে যাবার ঘটনা প্রথম নয়। আবার সব বাসই আদায় করছে বেশি ভাড়া।

এরই মাঝে দেখা গেলো কাউন্টারে টিকেট না মিললেও কয়েকজন বাড়তি দামে যাত্রীদের টিকেট দিচ্ছেন।

যদিও এসব অনিয়ম ঠেকাতে মাঠে ছিলো বিআরটিএর মোবাইল টিম। দুই পরিবহনকে জরিমানাও করা হয়। কিন্তু তাতে করে দিনভরও সমস্যা কাটেনি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও বিশৃংখল হয়েছে পরিবেশ।

ভিন্ন চিত্র দেখা গেলো রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে। দুপুর পর্যন্ত তেমন কোন চাপ ছিলো না। তবে যানজটের কারণে কাউন্টারের বাসগুলো নির্দিষ্ট সময়ে ঢাকা পৌছতে পারেনি। তাই একেকটি বাস ছেড়ে গেছে নির্দিষ্ট সময়ের চেয়ে এক থেকে দেড় ঘন্টা দেরিতে।

 

 


এআর
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর