মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদিত সিদ্ধান্ত এখনো কেন বাস্তবায়নাধীন রয়েছে তার কারণও জানতে চেয়েছেন সরকারপ্রধান।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দিয়ে কারণ জানতে চেয়েছেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, মন্ত্রিপরিষদের বৈঠক অনুমোদন পাওয়া ১৬টি আইন রয়েছে-যা এখনও আইন আকারে উপস্থাপনের জন্য সংসদে পাঠানো সম্ভব হয়নি। এর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চারটি আইন রয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে বলে মন্ত্রিপরিষদকে অবহিত করা হলে কেন বাস্তবায়নাধীন রয়েছে, এখনও কেন বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তা বিস্তারিত আকারে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যেসব আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পরও সংসদে উপস্থাপনের জন্য পাঠানো সম্ভব হয়নি-কেন তা সম্ভব হয়নি, সে বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।
মাহবুব হোসেন বলেন, কবে নাগাদ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হবে বা আদৌ বাস্তবায়ন সম্ভব হবে কি না তাও জানাতে বলেছেন শেখ হাসিনা। প্রয়োজনে সেসব সিদ্ধান্ত বাতিল করতে হলেও তা যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয়, সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মহেশখালীর উন্নয়নে নতুন কর্তৃপক্ষ হচ্ছে