দুর্যোগ ব্যবস্থাপনায় স্মারক সইয়ের প্রস্তাব রাশিয়ার

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ পিএম

রোহিঙ্গাদের জন্য ত্রাণসহ দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তাকে এ প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার ম্যানতিতস্কি।

সুদির্নিষ্টভাবে দুর্যোগ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতা, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিভিন্নরকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য-উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রুশ দূত। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত ম্যানতিতস্কি।

সাক্ষাৎ শেষে এ সমস্ত বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ যে মিয়ানমারের রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে চায়, তার সাথে সহমত পোষণ করেছে রাশিয়া।

 

একাত্তর/জো
সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং তথ্য আদান-প্রদান বৃদ্ধির লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 
চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর বুধবার (৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দু’দেশের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর