গরমে নাকাল শিশুরা, হাসপাতালে চাপ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম

বৈশাখের শুরুতেই গরমের দাপট। তবে এই গরমই শেষ নয়। আবহাওয়া অফিসের মতে, এই অবস্থা চলবে আরও অনেকটা সময়। তীব্র গরমে চারদিকে রোগবালাই বাড়ছে। এক্ষেত্রে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। গত ২৪ ঘণ্টায় শিশু হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে এক হাজার ৫৫ শিশু।

চিকিৎসকরা জানিয়েছেন, হঠাৎ গরমে বেড়েছে ডায়রিয়াজনিত রোগ। সেই সঙ্গে শিশুদের ক্ষেত্রে জ্বর, নিউমোনিয়াসহ শ্বাষকষ্টের রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। 

এদিকে শুক্রবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ছিল ১৭ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। ধারনা করা যাচ্ছে, আজও জেলার দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ সর্বোচ্চ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় ৪০ দশমিক চার ডিগ্রি,  বুধবার ৪০ দশমিক আট ডিগ্রি ও মঙ্গলবার ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা ছিল সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

চুয়াডাঙ্গার পাশাপাশি সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত আছে। ঢাকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুভূত হচ্ছে।

এই সময় বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিয়ে তারা বলেছেন, উপসর্গ দেখা মাত্র দেরি না করে চিকিৎসকদের কাছে নিতে হবে। 

ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ফারহানা আহমেদ স্বরনী বলেন, ডায়রিয়ার পাশাপাশি এবার ঘরে ঘরে জ্বর, কাশি, শ্বাসকষ্টের রোগী বাড়ছে। শিশু হাসপাতালে গড়ে প্রতিদিন ৫০০ শিশু  চিকিৎসা নিচ্ছে। এমন অবস্থায় সন্তানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন বাবা-মা।  

তিনি বলেন, এই সময়ের বয়স্ক আর শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। আদ্রতা ছাড়া শুষ্ক আবহাওয়ার শ্বাসকষ্টের কারণ। দাবদাহ মাসজুড়ে চললে কিছু সতকর্তা মানতে হবে। 

ডা. স্বরণী বলেন, সাধারণত নভেম্বর, ডিসেম্বরে অ্যাজমাজনিত ফ্লুগুলো বেশি থাকে। তখন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ৩৫০ থেকে ৪০০ ছিল। কিন্তু ফেব্রুয়ারি-মার্চ থেকে এই সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা শিশু হাসপাতালের বর্হিবিভাগে ১০৫৫ জন শিশু চিকিৎসা নিয়েছে। 

এদিকে  হিট স্টোক এড়াতে  দিনের বেলা অযথা বাইরে বের না হওয়ার হওয়ার পরামর্শ দিয়েছে আইসিডিডিআরবির। 

সংস্থাটি  বলছে, বাইরে গেলে অবশ্যই ছাতা বা  টুপি ব্যবহার করতে হবে, পরতে হবে সূতি কাপড়। প্রচুর বিশুদ্ধ পানি ও তরল পানের পাশাপাশি খেতে হবে সহজপাচ্য খাবার। এই গরমে কঠিন শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে ডায়ারিয়া হলে স্যালাইন খাওয়ানোসহ চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শও দিয়েছে আইসিডিডিআরবির।

একাত্তর/এসি
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আটটি বিভাগেই আগামী পাঁচদিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর