যে বার্তা নিয়ে ঢাকা আসছেন চীনের বড় দুই প্রতিনিধিদল

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০১:০৩ পিএম

বন্যার পূর্বাভাসসহ পানি ইস্যু ও রাজনৈতিক বার্তা নিয়ে বাংলাদেশ সফরে আসছেন চীনের দুটি বড় প্রতিনিধিদল।

কাছাকাছি সময়ে সফর হবে দুই প্রতিনিধিদলের। এদের মধ্যে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আসছেন সোমবার। তারা শুক্রবার পর্যন্ত থাকবেন।

অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আনহুয়েই প্রদেশের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে  ছয় সদস্যের আরেকটি প্রতিনিধিদল ঢাকা সফর করবেন মঙ্গল ও বুধবার।

গত সাত জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম বিদেশি অতিথি হিসেবে ঢাকা সফর করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তরের ভাইস মিনিস্টার।

সেই সফরের তিন মাসের মাথায় চীন থেকে বড় দুটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে দেশটির সরকার। সেই আমন্ত্রণ সরকারপ্রধান গ্রহণ করেছেন বলে এর আগে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং।

প্রতিনিধি দলটি বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সাথে বৈঠক করবেন।

এই সফরে বন্যার পূর্বাভাস নিয়ে আলোচনা হবে। তারা ওয়ার্নিং সেন্টার, হাইড্রোলজিক্যাল স্টেশন, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ প্রকল্প পরিদর্শন করবেন।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
কারিগরি শিক্ষা বিষয়ে সমঝোতা স্বাক্ষর, সার্ভিস সেন্টার ও তিনটি প্লাটফর্মের সূচনায় ফলপ্রসূ হয়েছে চীন সফর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর