‘সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার’

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম

জনগণের আস্থা ধরে রাখতে সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যাংকিংখাতসহ আর্থিকখাতের চিহ্নিত সমস্যাগুলো দূর করতে নিতে হবে শক্ত পদক্ষেপ। একইসাথে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সরব উপস্থিতির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নেয়ার কথাও জানান অর্থনীতিবিদসহ বিশ্লেষকরা। রাজধানীতে এডিটর গিল্ডস আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তারা।

শনিবার ‘সরকারের ১০০ দিন: অর্থনীতি ও রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক এডিটরস গিল্ডের এই গোল টেবিল বৈঠকে সংগত কারণেই উঠে আসে সুশাসন নিশ্চিতে সরকারের করণীয় বিষয়গুলো।

এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক এবং গোলটেবিল আলোচনার সঞ্চালক মোজাম্মেল বাবু শুরুতেই বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রতি সকলেরই অবিচল আস্থা আছে। সুশাসনের দিকে তিনি যদি হাত দেন তাহলে নিশ্চয়ই কিছুটা হলেও অগ্রগতি ঘটবে।

রাজনৈতিক অঙ্গীকার থাকলেও আমলাতান্ত্রিক মানসিকতা ও জটিলতায় সঠিক সময়ে সঠিক কাজ করা সম্ভব হচ্ছেনা বলে জানান বক্তারা।

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, প্রধানমন্ত্রীকে অনেক সময় যে সত্যটা বলা দরকার- তা বলা হয় না। মানুষ তার ওপরে আস্থাশীল।

সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত ড. হাসান মাহমুদ খন্দকার বলেন, জবাবদিহিতা ও দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম মনে করেন, আগামীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

আইনজীবী ও গবেষক ড. ফারজানা মাহমুদ মনে করে দুর্নীতি একটি সামাজিক ব্যাধির মতো হয়ে গেছে। এটাকে সামাজিকভাবেই প্রতিহত করতে হবে।

সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ বলেন, যে সরকারের মাথার মধ্যে নিয়ন্ত্রণই ঘোরে, তাকে দিয়ে গড়ত কিছু পাওয়ার আশা করা উচিত না।

বান্দরবানে কুকি চিনের বিরুদ্ধে অভিযানে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার যাতে ক্ষুণ্ন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান আলোচকদের। 

আইন ও সালিশ কেন্দ্র নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এ বিষয়ে বলেন, আমরা যে খবর পাচ্ছি- সেখানে আমরা জানতে পারছি, ওই এলাকায় মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমডোর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়ন আমরা যেটাকে বলছি- সেটাকে স্থানীয়রা কীভাবে দেখছে তাও বিবেচনায় রাখতে হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও ব্যাংকসহ আর্থিকখাতে নৈরাজ্য বন্ধে কার্যকর উদ্যোগ নেই বলে জানান অর্থনীতিবিদসহ বিশেষজ্ঞরা।

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ মনে করেন, আর্থিকখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাজেটে অনেক বিষয়ে পরিষ্কার থাকা উচিত।

সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, সরকারের পদক্ষেপে দ্রুতই মূল্যস্ফীতি কমার সম্ভাবনা আমি দেখছি না।

ব্যাংকিংখাতের অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু।

তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে নির্মম হয়ে হলেও ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভিন্নমতের রাজনীতিতে খুবই জরুরি।

 

কেএসএইচ/আরএ
সম্প্রতি দেশজুড়ে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা নিয়ে চলমান উদ্বেগ এবং পরীক্ষা পেছানোর দাবির মধ্যে সরকার শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কিছু অত্যন্ত শিক্ষার্থীবান্ধব ও যুগান্তকারী পদক্ষেপ...
এক সপ্তাহের মধ্যে ফুয়েল কার্ড প্রাথমিকভাবে চালু হতে পারে। মূলত জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পাচার রোধে এই ‘ফুয়েল কার্ড’ বা ডিজিটাল অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে।
সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর