বিপদ বাড়াচ্ছে প্লাস্টিকের বোতল, সমাধান চায় বাংলাদেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পিএম

বিপদ বাড়াচ্ছে অন্য দেশের প্লাস্টিকের বোতল। নদীতে ভেসে আসা এসব প্লাস্টিক পণ্যকে বিপদের বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তাই, কানাডার অটোয়ায় জাতিসংঘের পরিবেশ সম্মেলনে নতুন সংকটের সমাধান চেয়েছে বাংলাদেশ।

দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তে ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা প্লাস্টিক বয়ে বেড়াই। পরিবেশ ও প্রকৃতির নানান ক্ষতি ঘটিয়ে, এই প্লাস্টিকের চূড়ান্ত গন্তব্য হয় সাগর-মহাসাগর। প্লাস্টিকের এই ঝুঁকিপূর্ণ বিশ্ব ভ্রমণকেই অদূর ভবিষ্যতের জন্য বিপদের বড় কারণ বলছেন, কানাডার অটোয়ায় চলমান জাতিসংঘের পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়া প্রতিনিধিরা।

সম্মেলনের লক্ষ্য ছিলো, ২০৪০ সালের মধ্যে সমুদ্রে প্লাস্টিক দূষণ আশি ভাগ পর্যন্ত কমিয়ে আনা।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি আইএনসি-৪’র চেয়ার লুইস ভায়াস ভালদিভিয়েসো বলেন, আসুন আমরা জবাবদিহিতা এবং সততার সাথে আলোচনা করি। প্লাস্টিক দূষণ কেন বন্ধ করা প্রয়োজন তার বৈজ্ঞানিক তথ্য- প্রমাণ আমাদের হাতে আছে। নিজেদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের একমত হওয়া জরুরি।

প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত এক প্রতিবেদনে গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (ইউএনইপি) বলছে, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলো দিয়ে প্রতিদিন ১৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য প্রবাহিত হচ্ছে। দুই হাজার ৫১৯ টন আসছে ভারত ও ২৮৪ টন আসছে মিয়ানমার থেকে। দেশের জন্য এটি বড় সংকট।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, প্রতিবছর বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে আনুমানিক ২৬ লাখ ৩৭ হাজার ১৭৯ টন প্লাস্টিক। ২২ বছর আগে আইন করেও দেশে নিষিদ্ধ করা যায়নি প্লাস্টিক থেকে উৎপাদিত পলিথিন। বরং বেড়েছে।

ফোরামে অংশ নেয়া সরকারের কর্তাব্যক্তিরা সমুদ্র দূষণে নিজেদের দায় স্বীকারের পাশাপাশি উজানের দেশের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন।

তবে সব ছাপিয়ে দূষণ কমাতে অর্থ ছাড় করার প্রস্তাব বাংলাদেশের। সেজন্য এক হতে হবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোকে।

একাত্তর/আরএ
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর