একমাস পর সচল হলো বিআরটিএর সার্ভার, সেবা শুরু

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম

কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার আবার চালু হয়েছে। এর ফলে শুরু হয়েছে সব ধরনের সেবা দেওয়ার কাজ। 

সোমবার এক বিজ্ঞপ্তিতে সার্ভার চালু হওয়ার কথা জানিয়েছে বিআরটিএ। 

এতে বলা হয়েছে, বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস সচল হওয়ায় বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা যথা- রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণ, অগ্রিম আয়কর প্রদান ইত্যাদি সকল সেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

আর এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে অনতিবিলম্বে সংশ্লিষ্ট সেবা নেওয়ার অনুরোধ করা হয়েছে। 

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউনের সময় বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। মিরপুরে বিআরটিএর ঢাকা বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর সার্কেল কার্যালয় ভাঙচুর করা হয়।

এর পরদিন বিআরটিএর প্রধান কার্যালয়ে ফের হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীদের আগুনে মিরপুর কার্যালয়ের ভিআইসি (ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার) পুড়ে যায়। 

এতে সারাদেশে বিআরটিএর সেবা দেওয়া বন্ধ হয়ে স্থবির হয়ে পড়ে নতুন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির নিবন্ধন, রুট পারমিট দেওয়ার কার্যক্রম। এছাড়া মালিকানা পরিবর্তন, ফিটনেস, অগ্রিম আয়কর দেওয়ার কাজও আটকে থাকে।

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর