বাজেট অধিবেশনে পাশ হবে শ্রম আইন: প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:২০ পিএম

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেছেন, আইন পাশ হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না, কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের কতো শতাংশে সম্মতি থাকতে হবে। পুরো প্রক্রিয়াটা সংশ্লিষ্ট মহলের ওপর নির্ভর করছে।

মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রম প্রতিমন্ত্রী।

গত বছরের দুই নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। কিন্তু ‘মুদ্রণ’ ভুল থাকায় পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।

শ্রম আইনের পাশাপাশি সংশোধনী আনা হয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইনেও। আর এসব পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের চাওয়াগুলো পূরণ করার কথা এর আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব।

এদিন প্রতিমন্ত্রী নজরুল বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র অনুরোধেই যাচাই বাছাই সাপেক্ষে শ্রম আইন সংশোধন করে পাশের উদ্যোগ নেয়া। না হলে আরো আগেই আইনটি পাশ করার ইচ্ছা ছিলো সরকারের।

তিনি দাবি করেন, বাংলাদেশের শ্রমখাতে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে শ্রমিক-মালিক-সরকার, সবার স্বার্থই রক্ষা পাচ্ছে।

এদিনই মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুওমো পোতিয়েনেন।

বৈঠকের পর আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, কলকারখানায় শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে মোট শ্রমিকের ১৫ শতাংশ শ্রমিকের সম্মতি থাকার বিষয়ে আইএলও সন্তোষ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ পর্যায়ক্রমে ১০ শতাংশে যাবে।

‘তারা নানা পরামর্শ দিয়ে থাকেন। তাদের বোঝানো হয়েছে, বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার ও বিশ্ব মহলের পরামর্শগুলো সাংঘর্ষিক নয়,’ যোগ করেন আইনমন্ত্রী। এরপরও যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে শ্রমখাতের বিভিন্ন বিষয় বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আনিসুল হক বলেন, সুনির্দিষ্ট আইন লঙ্ঘনে মালিকদের আর্থিক জরিমানা ২০ হাজার বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হবে। 

আরবি
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি সংবিধানের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটিতে। একই সঙ্গে...
৩৫ বছর বয়সের পর আর আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। পাশাপাশি আইনজীবীদের অতিরিক্ত অর্থলিপ্সা কিংবা মক্কেলকে ফাঁকি দেওয়ার মানসিকতা...
দেশের বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে করা এবং বাল্যবিবাহ দেওয়ার প্রবণতা রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন ও...
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর