মুদ্রণ ভুলে শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম

শ্রম আইনে মুদ্রণজনিত ভুল থাকায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনটিতে সম্মতি না দিয়ে ফেরত পাঠিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, মন্ত্রিসভায় পাশ হওয়ার সময়ও আইনটিতে কোনো সমস্যা ছিল না। কিন্তু সংসদে পাশ হওয়ার পর টাইপের ভুলটি দেখা যায়।

‘পরে রাষ্ট্রপতিকে বিষয়টি অবহিত করা হলে তিনি তা সংসদে ফেরত পাঠান।’

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সংশোধনীটি নতুন সরকারের সংসদে পাশ হবে।

গত ২ নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর তা পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য।

কিন্তু ভুল থাকায় গত সোমবার তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।

মুদ্রণ ভুলের বিষয়ে আইনমন্ত্রী বলেন, এক জায়গায় শ্রমিকদের সঙ্গে যদি মালিকরা বেআইনি আচরণ করেন, তাহলে তাদের জন্য একটি সাজার কথা আইনের মধ্যে আছে। সেটি একটু মিসপ্লেস হয়ে গিয়েছিল। যেটি ২৯৪ এর এক হওয়ার কথা ছিল, সেটি সেরকম না হয়ে, অন্যরকম হয়েছে।

‘আইনটিতে মালিকদের কিছু আচরণ ব্যাখ্যা করে দেয়া আছে। বলা আছে, কোনো মালিক কোনো বেআইনি আচরণ শুরু করলে কিংবা চালিয়ে গেলে, অথবা তা এগিয়ে নেয়ার জন্য কোনো কাজ করলে, তিনি ৬ মাস পর্যন্ত কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই সাজাটি ছিল পাঁচ হাজার টাকা, কিন্তু এটি ২০ হাজার টাকা করেছি।’

এখানেই ত্রুটিটি হয়ে গেছে মন্তব্য করে আনিসুল হক বলেন, এই ত্রুটি যখন শ্রম মন্ত্রণালয় ধরতে পেরেছে, তখন এটি বিষয়ে পদক্ষেপ নেয়া হয়। এখন রাষ্ট্রপতি এটিকে ফেরত দিয়েছেন।

আরবি 
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ এক বাংলাদেশি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে...
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী শীর্ষ সম্মেলনে বিশ্ববাণিজ্য, সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণা গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর