প্রধানমন্ত্রী ও আইএলও প্রধানের বৈঠক: শ্রম ও সামাজিক সুরক্ষায় জোর

আপডেট : ২০ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 

সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের শ্রম খাতের মানোন্নয়ন, শ্রমিকদের সামাজিক সুরক্ষার পরিধি বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করার বিষয়ে গভীর আলোচনা হয়েছে। বৈঠকে আইএলও প্রধান বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক অর্জন ও নতুন নির্বাচিত সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃঢ় আস্থার জানান। 

বৈঠকের সূচনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান গিলবার্ট এফ. হোংবো। জনগণের সরাসরি ভোটে গঠিত সরকারের প্রতি আন্তর্জাতিক অঙ্গনের ইতিবাচক মনোভাব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শ্রম খাতের টেকসই উন্নয়নে আইএলও তার দীর্ঘদিনের সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদার করতে বদ্ধপরিকর।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং স্পষ্ট করেন যে, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বৈশ্বিক শ্রমমান বজায় রাখাকে তার সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আইএলও মহাপরিচালক। এই সাফল্যকে বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক গ্রহণযোগ্যতার বড় স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন তিনি।

বৈঠকে শ্রম খাতের সার্বিক সংস্কার ও সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দুই পক্ষ একমত পোষণ করে। এগুলোর মধ্যে ছিলো- পরিবর্তনশীল বৈশ্বিক বাজারের সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিধান ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি; তৈরি পোশাক (আরএমজি) খাতের নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি দেশের বিশাল অনানুষ্ঠানিক শ্রমবাজারকে প্রাতিষ্ঠানিক ও সুরক্ষিত কাঠামোর আওতায় আনা; বিদেশগামী কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ ও শৃঙ্খলিত অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি।

দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান অংশ নেন।

আইএলওর পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর