অনিয়ম হলেই ব্যবস্থা: ইসি আনিছুর

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

উপজেলা ভোটে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে প্রশাসন প্রভাব মুক্তভাবে কাজ করবে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। বলেছেন, যেখানে অনিয়ম, সেখানেই সাথে সাথে ব্যবস্থা।

মঙ্গলবার কুমিল্লায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভাশেষে এসব কথা বলেন আনিছুর রহমান।

নির্বাচনে মন্ত্রী, এমপিদের প্রভাবের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো অভিযোগ পাওয়া গেলেই সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। অনিয়ম হলে ভোট বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের।  

সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে আরো বেশি ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন আশা করছে বলেও জানান এই কর্মকর্তা। আর এ লক্ষ্য অর্জনে রিটার্নিং কর্মকর্তাসহ প্রশাসনের সব কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। এ সময় প্রশাসন ও নির্বাচনী অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তারাও বক্তব্য দেন।

এবার চার ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরি মধ্যে তিন ধাপে ৪২২টি উপজেলার ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আট মে। আর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে এবং তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে।

তবে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়িতে এখনই ভোট হচ্ছে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আরবি
যে-সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের (ইসি) সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তাহলে তার পরিণতি খুব খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর