আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:১১ পিএম

সুইজারল্যান্ডের জেনেভায় তিনদিন ব্যাপী গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অংশগ্রহণ করছে। 

৭ মে সম্মেলনের অংশ হিসেবে গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের সভাপতি মারইয়াম আল আতিয়ার সভাপতিত্বে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনব্যাপী নানাবিধ কার্যক্রম সম্পাদিত হয়। জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্কসমূহের সভাপতিগণ সভায় তাদের বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন। 

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ও মানবিক আবেদন জানান। 

তিনি বলেন, বিশ্বব্যাপী রাষ্ট্রহীন ও উদ্বাস্তু মানুষের সমস্যাগুলো জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ গভীরভাবে উপলব্ধি করে। রোহিঙ্গা জনগোষ্ঠী বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রহীন ও উদ্বাস্তু হয়েছে। তাদের জীবনযাপনের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত ও অবহেলিত হয়েছে। এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সংকটের তাৎপর্য উপলব্ধি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। 

তিনি রোহিঙ্গা সংকট কার্যকরভাবে নিরসন এবং তাদের মানবাধিকার সুরক্ষার সবচেয়ে ফলপ্রসূ উপায় হিসেবে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান। একইসাথে তিনি মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে স্বদেশে প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নেয়ার জন্য আহ্বান জানান। 

এআর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ও কমিশনারদের সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর