ইউনেস্কোর স্বীকৃতি পেলো ‘সুলতানার স্বপ্ন’

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:২৮ পিএম

রোকেয়া সাখাওয়াত হোসেনের অমর গ্রন্থ ‘সুলতানার স্বপ্ন’ ইউনেস্কো প্রবর্তিত মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্থানে করে নিয়েছে। 

বুধবার ইউনেস্কো এ স্বীকৃতি দেয় বলে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে ‘সুলতানার স্বপ্ন’ বইটির ইউনেস্কোর স্বীকৃতির জন্য আবেদন করা হয়েছিলো। মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত ইউনেস্কো সম্মেলনে এই আবেদন গৃহীত হয়।

আধিপত্যবাদী সমাজে মেয়েরা মাথা তুলে দাঁড়াবে নিজের অধিকারে, ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

অবিভক্ত ভারতে ‘সুলতানাজ ড্রিম’ প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে, দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে। ১৯০৮ সালে উপন্যাসিকাটি পুস্তিকা আকারে প্রকাশিত হয়। বাংলায় প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালে ‘সুলতানার স্বপ্ন’ নামে। গল্পটি শুধু নারীশিক্ষার আন্দোলনের পরিপ্রক্ষিতেই লেখা হয়নি। যে যুগে মেয়েরা মাতৃভাষা বাংলা শিক্ষাই পেত না, সে যুগেই ইংরেজিতে রচিত বইটিতে ফুটে উঠেছে ‘যুদ্ধ নয়, যুক্তি-বিদ্যা-বুদ্ধিই নারীস্থানের প্রেরণা।’ 

প্রায় ১২০ বছর আগে লেখা এই উপন্যাসিকায় উঠে এসেছে সৌরশক্তির ব্যবহার, আরবান-ফার্মিং, জলবায়ু পরিবর্তনের মতো এ যুগের অতি গুরুত্বপূর্ণ সব বিষয়। 

সুলতানার স্বপ্ন বিশ্বসাহিত্যের ইতিহাসে ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর একটি আদিতম উদাহরণ। বেগম রোকেয়া যে সময়ে এই বইটি লিখেছেন সেই সময়ের ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় এটিকে অত্যন্ত সাহসী ও বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়।

সুলতানার স্বপ্ন অবলম্বনে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা তৈরি করেছেন অ্যানিমেশন চলচ্চিত্র। স্প্যানিশ ভাষায় চলচিত্রটির নাম রাখা হয়েছে ‘এল সুয়েনো দে লা সুলতানা’।

এআর
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি’র সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বুধবার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি...
বাংলাদেশে পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
ইউনেস্কোর কারিগরি সহযোগিতা নিয়ে অপতথ্য ও ভুল তথ্যের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর ‘রোডম্যাপ’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর