মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ, ক্ষুব্ধ বাইকাররা

আপডেট : ১০ মে ২০২৪, ০৪:১৫ পিএম

সিটি করপোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি ৩০ কিলোমিটার বেঁধে দেয়া হলেও, অধিকাংশ চালকই এই তথ্য জানেন না। ৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমোদন দিয়ে এই গতিসীমা বেঁধে দেয়াকে হাস্যকর বলছেন চালকরা। এদিকে সড়কে যাদের হাত ধরে গতিসীমার এই নিয়ম কার্যকর হবে, সেই ট্রাফিক পুলিশই এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি। তাই সড়কে এটির বাস্তবায়নও নেই।

বেপরোয়া গতি, সিগন্যাল উপেক্ষা করার মতো ট্রাফিক আইন ভাঙা, লেইন না মানা, ফুটপাথে মোটরসাইকেল তুলে দিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করা আর অহরহ দুর্ঘটনা; সব মিলে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে নাগরিকদেরই অভিযোগের অন্ত নেই। 

এমন বাস্তবতায় বাস ট্রাক আর প্রাইভেট কারের মতো মোটরসাইকেলের জন্যেও গতিসীমা বেঁধে দিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন এই আইন অনুযায়ী সারাদেশের শহর বা সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৩০ কিলোমিটার। চালকদের দাবি এই গতি রক্ষা করা সম্ভব নয়। তাই গতি সীমার সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের দাবি তাদের।

চালকরা বলছেন কোনো গবেষণা ছাড়া ও চালকদের মতামত ছাড়াই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের মতে অনেক সময় কম গতির কারণেও সড়কে দুর্ঘটনার শঙ্কা থাকে। 

সড়ক সচিব বলছেন, সাম্প্রতিক সময়ের উদাহরণ বলছে বেপরোয়া ড্রাইভিং ও অতি গতির কারণেই সড়ক দুর্ঘটনায় হতাহতের হার বাড়ছে। ২০৩০ সালের মধ্যে এই হার অর্ধেকে নামিয়ে আনতে চায় সরকার। 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, আমি যদি ৪০ করি তারা কিন্তু ৫০ চালাবে। গতি আমাদের মৃত্যু ডেকে নিয়ে আসছে। যদি সব ঠিক থাকে আমরা আবার বাড়িয়ে দেবো।  

এদিকে, সড়কে যাদের হাত ধরে কার্যকর হবে গতিসীমা মানার এই আইন; সেই ট্রাফিক পুলিশই এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি। তাই সড়কে সেটি কার্যকরের কোন কড়াকড়িও নেই। 

আরবিএস
চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...
দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানী ঢাকাসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করের্টে রিট দায়ের করা হয়েছে।
মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় প্রতীকে ভবিষ্যতে সিটি নির্বাচন হবে কিনা সেটা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর