ঝুঁকি জেনেও ছেলেকে বৈমানিক হতে বাধা দেননি আসিমের বাবা

আপডেট : ১০ মে ২০২৪, ০৭:৪৯ পিএম

ঝুঁকি জেনেও একমাত্র সন্তান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে বৈমানিক হবার পথে সাধ্যমতো সাহায্য করেছেন বাবা ডা. আমান উল্লাহ। চিকিৎসক জীবনে অনেক মৃত্যু দেখা এই বাবা সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলের দ্বিতীয় জানাজা ও ফিউনারেল প্যারেডে তিনি এ কথা বলেন।

৩২ বছরের জীবনে এক যুগেরও বেশি সময় উড়েছেন আকাশে। আর ওড়া হবে না এই বীর বৈমানিকের। কিন্তু জীবনের শেষদিনটি পর্যন্ত নিজ বাহিনীকে দিয়ে গেলেন গর্বিত হবার উপলক্ষ।

পতেঙ্গার তেল রিফাইনারি ও ঘনবসতি এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে বিপর্যয় ঘটতে পারে আর তা জানায় জীবনের ঝুঁকি নিয়েও সেটিকে নিয়ে যান নদীতে।

শুক্রবার সকালে বিমান বাহিনীর বাশার ঘাটির প্যারেড গ্রাউন্ডে দেয়া হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

দ্বিতীয় জানাজা শেষে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের বাবা ডা. আমান উল্লাহ বলেন, ‘আমার একমাত্র সন্তানকে আমি বিমান বাহিনীতে পাঠিয়েছিলাম।’ সেখানে জীবনের ঝুঁকি আছে জেনেও তিনি তাকে অনুমতি দিয়েছিলেন দেশের জন্য আকাশে ওড়ার গর্বের কারণে, জানান তিনি।

কে না জানে পৃথিবীর সবচে ভারি বস্তুটি বাবার কাঁধে সন্তানের কফিন। 

আসিম জাওয়াদের বাবা বলেন, তার চিকিৎসকের জীবনে তিনি অনেক লাশ দেখেছেন। অনেক লাশের ব্যবচ্ছেদ করতে হয়েছে তাকে। কিন্তু ছেলের এ মৃত্যু মেনে নেওয়া তার জন্য কষ্টের। বিমান দুর্ঘটনার খবর শোনার পরও তিনি আশা করে ছিলেন, হয়তো তার ছেলে বেঁচে যাবেন।

রাষ্ট্রীয় আয়োজনের ভাবগম্ভীর আনুষ্ঠানিকতার মধ্যেও আসিমকে শেষ বিদায় জানাতে গিয়ে ভেঙে পড়েন তার সহকর্মীরা।

ছাত্র জীবনে কখনও দ্বিতীয় না হওয়া আসিম, চীন ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ বা জাতিসংঘ মিশন; সবখানেই রাখেন কৃতিত্বের সাক্ষর। পেয়েছেন ‘মফিজ ট্রফি’, ‘বিমান বাহিনী প্রধান ট্রফি’ ও বাহিনী প্রধানের প্রশংসাপত্র।

শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় প্রশিক্ষণ উড্ডয়ন শেষে ফেরার পথে হঠাৎ আগুন লাগে বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ যুদ্ধবিমানে। দুর্ঘটনায় পড়া প্রশিক্ষণ যুদ্ধবিমানটির কারণে যাতে বড় ধরনের ক্ষতি না হয়, সেজন্য দুই পাইলট সেটিকে সাহসিকতা ও দক্ষতার সাথে বিমানবন্দরের কাছের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যান। এরপর দুই বৈমানিক প্যারাশুট নিয়ে বেরুতে পারলেও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয় এ দুর্ঘটনায়। 

 

একাত্তর/জো
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি,...
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ৩৬ জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি জননিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার...
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের এই ক্রান্তিলগ্নে দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপতথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ২-০ গোলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর