দেশবাসীকে ধৈর্য ধরার আহবান বিমান বাহিনী প্রধানের

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:২২ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের এই ক্রান্তিলগ্নে দেশবাসীকে ধৈর্য ধরার এবং অপতথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ জুলাই) কুর্মিটোলায় বীর উত্তম এ কে খন্দকার ঘাঁটিতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের জানাজা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান।

মিডিয়া ও সচেতন নাগরিক সমাজকে এ ধরনের জাতীয় বিপর্যয়ের মুহূর্তে গুজব বা অপতথ্যের প্রচারের বিরুদ্ধে সচেতন থেকে জনগণকে সঠিক তথ্য প্রদান এবং দেশের ভাবমূর্তি রক্ষায় সহায়তার জন্য বিশেষভাবে আহবান জানান তিনি। 

তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি  উচ্চ পর্যায়ের তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। এই তদন্ত সম্পূর্ণ স্বচ্ছতা ও গুরুত্বের সাথে পরিচালিত হবে। 

বিভিন্ন হাসপাতালের নিহত ও আহত চিকিৎসাধীনদের পূর্ণাঙ্গ পরিসংখ্যান আইএসপিআর-এর মাধ্যমে প্রতি মুহূর্তে তুলে ধরা হবে বলেও তিনি আশ্বস্ত করেন। 

গত ২১ জুলাই তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তুরস্কের বিমানবন্দরে অবতরণের পর বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে তৎক্ষণাৎ সফর বাতিল করে তুরস্ক বিমানবন্দর থেকে যাত্রা করে ২২ জুলাই দেশে প্রত্যার্বতন করেন তিনি।

ঢাকায় পৌঁছেই তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। সেখানে তিনি আহতদের চিকিৎসা এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

একাত্তর/আরএ
টাইমলাইন: উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত
২৩ জুলাই ২০২৫, ১০:২৪
দেশবাসীকে ধৈর্য ধরার আহবান বিমান বাহিনী প্রধানের
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি,...
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ৩৬ জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি জননিরাপত্তার স্বার্থে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার...
চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দল ২-০ গোলে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলি সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর