২০ মে’র পর সাগরে লঘুচাপ তৈরি হতে পারে

আপডেট : ১৮ মে ২০২৪, ০২:১৩ পিএম

আগামী ২০ মে’র পরে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা নিম্নচাপে রূপ নেয়ারও আশংকা রয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হলেও দেশ জুড়ে চলমান  তাপপ্রবাহ পুরোপুরি কমবে না বলে জানান আবহাওয়াবিদরা।

এদিকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। গুমোট পরিবেশ। গুড়িগুড়ি বৃষ্টির দেখা মিলেছে কোথাও কোথাও। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশালসহ বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

মে মাসের মাঝামাঝি সময় থেকে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ শুরু হয়। বিভিন্ন জেলায় হিট অ্যালার্টও জারি করে আবহাওয়া অফিস।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, আকশে মেঘে দেখা যাচ্ছে। বৃষ্টির কারনে স্বস্থি নামলেও তা খুব বেশিদিন স্থায়ি হবে না।

আবাহওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, যে তাপপ্রবাহ চলছে সেটা যেসব এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা সেখান থেকে প্রশমিত হবে। কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। মে-জুন মাসে তাপমাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকে। তখন স্বল্পমেয়াদী হলেও তাপপ্রবাহ আসতে পারে।  

তাপপ্রবাহের আগামী ২০ মে বা তার পরে সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যা নিম্নচাপেও রূপ নিতে পারে। তবে তা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ বলেন, বর্ষা মুসুমের আগে সাধারণত বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হয়ে তাকে। এ বছর তা ব্যতিক্রম নয়। আমরা ধারণা করছি ২০ তারিখের পরে সাগরে একটি লঘু চাপ তৈরি সম্ভাবনা আছে। বঙ্গোপসাড়রে লঘুচাপ তৈরি হলে তা বাংলাদেশ, ভারত, মিয়ানমার যেকোনো দিকেই যেতে পারে।

তিনি বলেন, এটা কোন দিকে যাবে বা কোন পরিস্থিতির দিকে যাবে সেটা বলার মতো অবস্থা তৈরি হয়নি।  

এপ্রিল মে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড় সৃষ্টির মাস সেই ধারাবাহিকতায় এবারো সেখানে এক বা একাধিক ঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদেরা।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এ সময়ে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে সকালে ঢাকার বাতাস গ্রহণযোগ্য মাত্রায় স্বাস্থ্যকরবৃষ্টির কারণে সকালে ঢাকার বাতাস গ্রহণযোগ্য মাত্রায় স্বাস্থ্যকর

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কেএসএইচ
ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
দেশের ছয়টি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের সাতটি অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল দু’এক জায়গায় অস্থায়িভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর