ঘূর্ণিঝড় রেমালের প্রভাব দেশে আসার সম্ভাবনা খুব বেশি

আপডেট : ২৪ মে ২০২৪, ১২:৫৫ পিএম

ঘূর্ণিঝড় রেমাল ২৬ মে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার শঙ্কা আছে বলে জানালো আবহাওয়া অফিস। ইতিমধ্যে শুক্রবার দুপুর লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর সেন্টার এখনও নির্ধারণ করা না গেলেও বাংলাদেশে এর প্রভাব আসার সম্ভাবনা খুব বেশি। 

তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন এর প্রভাবে সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সাগর থাকবে উত্তাল। তবে বৃষ্টি না থাকলেও গুমোট আকাশ ভ্যাপসা গরমের কারণ হতে পারে বলেও জানিছে আবহাওয়া অফিস।  

আবহাওয়া অফিস বলছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে। কিন্তু প্রতি মূহুর্তেই এটি পরিবর্তিত হচ্ছে। তাই এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়া না পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, নিম্নচাপ কিম্বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন এর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। 

তিনি বলেন, সাইক্লোনটি এখনও আনস্টেবল। যখন এটি আরও শক্তিশালী হবে তখন এর ব্যাপ্তি আরও বাড়বে। তখন এর সেন্টার ভালোভাবে নির্ধারণ করা যাবে। তবে বাংলাদেশে এর প্রভাব আসার সম্ভাবনা খুব বেশি।

এই আবহাওয়াবিদ বলেন, সাধারণ বর্ষা অনসেট হওয়ার আগ দিয়ে বঙ্গপোসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়। এরা কখনও কখনও ঘূর্ণিঝড়ে রূপ নেয়। তবে রোববার থেকে বোঝা যাবে এটা আদৌ ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না বা এর শক্তি কতটুকু।

যদি জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানে তাহলে কয়েক ফুট উচ্চতায় জলচ্ছ্বাস হতে পারে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
টানা দুই দিন দেশে চার বার ভূমিকম্পে মানুষ যখন আতঙ্কিত, তখনই এলো আরেক প্রাকৃতিক দুর্যোগর খবর। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে।
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে সেটির নাম হবে ‘মন্থা’।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর