এয়ারবাস কেনার পথে অনেকটাই এগিয়েছে বিমান

আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৫১ পিএম

এয়ারবাস থেকে দুটি দূরপাল্লার উড়োজাহাজ কেনার পথে অনেকটাই এগিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ব্যাপারে একটি মধ্যস্থতা কমিটিও করা হয়েছে।

বিমানের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, এয়ারবাস প্রথমে একটি প্রস্তাব দিয়েছিল যা বিমানের জন্য ভালো মনে না হওয়ায় পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়। পরে দ্বিতীয় প্রস্তাবকে ইতিবাচক বলে মূল্যায়ন করে কারিগরি কমিটি। 

গেলো প্রায় দুই বছর ধরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে উড়োজাহাজ বিক্রির চেষ্টা করে আসছে ইউরোপের কোম্পানি এয়ারবাস। প্রথম থেকেই এয়ারবাসের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে সরকার। তবে এয়ারবাসের বিমান কেনার প্রস্তাবটি মূল্যায়নে গঠন করা কারিগরি কমিটি জানায়, এটি লাভজনক হবে না।

এরপর দ্বিতীয় প্রস্তাব দেয় এয়ারবাস। মাত্র তিনদিনের মূল্যায়নে সেটিকে ইতিবাচক বলে প্রতিবেদন দেয় কারিগরি কমিটি। এতে সায় দিয়ে এয়ারবাস কিনতে একটি মধ্যস্থতা কমিটি করেছে বিমান। অভিযোগ উঠেছে প্রথম কারিগরি কমিটি পরিবর্তন করা হয়েছে। আর দ্বিতীয় কমিটি মাত্র মাত্র তিনদিনে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, এ টেকনিক্যাল ফিনান্সিয়াল কমিটিতে আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। যিনি প্রকৌশলী ছিলেন উনি অবসরে চলে গেছেন। তখন এটা পুনর্গঠন হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।

তিনি আরও বলেন, তিনদিনের মধ্যে যেটা বলছেন সেটি হলো, আগের যে অফারে ছিলো এবং পরবর্তীতে তারা যে অফার দিয়েছে এখানে অনেক ভালো কিছু ছিলো।

এদিকে বোয়িংয়ের পক্ষ থেকে কয়েকদিন আগে গণমাধ্যমে বলা হয়েছে, তাদের প্রস্তাব গত এক বছরে খুলেও দেখেনি বিমান। তবে ব্যবস্থাপনা পরিচালক জানালেন, কারিগরি কমিটি সেটিও মূল্যায়ন করবে।

শফিউল আজিম বলেন, যখন আবার আলাপ-আলোচনা শুরু হবে তখন বোয়িং এবং এয়ারবাসেরটা থাকবে। আমরা বিমানের স্বার্থকে বিন্দুমাত্র আপস করিনি। আপস করলে অনেক আগেই চলে আসত।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর দায়িত্ব পালন করে পদোন্নতিজনিত বদলিতে বিমান ছাড়ছেন শফিউল আজিম। তার জায়গায় এসেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের একান্ত সচিব হিসেবে পাঁচ বছর ধরে কাজ করা জাহিদুল ইসলাম ভুঞা। 

২০২৩ সালের ১১ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে এয়ারবাস থেকে বাংলাদেশের ১০টি উড়োজাহাজ কেনার কথা হয়।

ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, বাংলাদেশ ১০টি বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

সেদিন ফরাসি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, প্রশস্ত দৈর্ঘ্যের এ-৩৫০ মডেলের উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানিয়েছিলেন, যুক্তরাজ্যের এয়ারবাস কেনার প্রস্তাবে সরকার আপাতত ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছে। মূল্যায়ন কমিটির রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। 

আরবিএস
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ-১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির চরম অস্থিরতার জেরে দেশে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাড়ানো হলো উড়োজাহাজের জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম। মাসের শুরুতে লিটারে বেড়েছিল ১৭...
সড়ক, রেল ও জলপথের পাশাপাশি এবারের ঈদে আকাশপথেও ঘরমুখী মানুষের চাপ ব্যাপক বেড়েছে। ভোগান্তি এড়াতে যাত্রীরা আগেভাগেই বিমানে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর