ঈদের সাতদিন আগেই সড়ক সংস্কার শেষ করুন: কাদের 

আপডেট : ৩০ মে ২০২৪, ০১:০৮ পিএম

ঘূর্ণিঝড় রিমালের কারণে যেসব সড়ক ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেসবের সংস্কার কাজ কোরবানির ঈদের সাতদিন আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ঈদযাত্রার প্রস্তুতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রিমালের জন্য বেশকিছু সড়কে সমস্যা হয়েছে। ঈদের সাতদিন আগে এগুলো সংস্কারের কাজ শেষ করতে হবে। 

আর বর্ষার মধ্যে ঢাকার সড়কে যে কোনো ধরনের খোঁড়াখুঁড়ি বন্ধ করার জন্য সব কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী। 

তিনি বলেন, ঈদের সময় ঢাকার প্রবেশ মুখে যানজট যেন না হয়, সেজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের পর মনিটরিং কমে যায়। আর এতে বেড়ে যায় দুর্ঘটনা। এটি যেন আর না হয়।

ঈদের সময় যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের জানান, যানজটের ১৫৫ টি স্পট চিহ্নিত করা হয়েছে। 

যানজট কমানে পর্যায়ক্রমে গার্মেন্টস ছুটি দেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের জন্য বেশি জরুরি। 

তাই চন্দ্রাসহ গাজীপুর এলাকায় বিআরটিসির গাড়িগুলো বেশি রাখার নির্দেশ তিনি। 

এ সময় কর্মকর্তাদের ভর্ৎসনা করে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতা করে লাভ নাই। নিয়ম মানবেন না, নির্দেশনা মানবেন না। তখন এতো আলাপের প্রয়োজন কী।

‘বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে। নিয়ম ফিরেছে, তবে অল্প বয়সী চালক কমাতে হবে,’ যোগ করেন তিনি। 

সড়কে চলাচল করা বাসের ফিটনেসের ওপর গুরুত্ব দিয়ে কাদের বলেন, রংচং দরকার আছে। তবে তার আগে দরকার ফিটনেস। 

মন্ত্রী, এমপি যার লোকই হোক না কেন, হেলমেট ছাড়া ফিলিং স্টেশন থেকে কোনো ভাবে জ্বালানি তেল দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

আর এবার মহাসড়কের উপর ২১৭টি কোরবানির পশুর হাট করার স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। 

আরবি
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ-বিএফআইইউ।
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর মিরপুর-১০ ও শেরেবাংলা নগর এলাকায় দুইজন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনের বিরুদ্ধে দুটি হত্যা মামলা হয়েছে।
সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজন আসামি করে হত্যা মামলার আবেদন করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর