রেলে ১৪ হাজার টিকেটের জন্য হিট প্রায় দুই কোটি

আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:৩৪ এএম

ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে এসব টিকেট কাটতে পারবেন যাত্রীরা।  বরাবরের মতো এবারও শতভাগ আসনের টিকিট বিক্রি হবে অনলাইনে।

সোমবার ১৩ জুনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। সকাল আটটায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর টিকেট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে দুপুর দুইটায়।

রাজধানীর কমলাপুরে রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, সকালে আটটা থেকে ১৩ তারিখের পশ্চিমাঞ্চলের সাড়ে ১৬ হাজার টিকেটের মধ্যে ১৪ হাজারের বেশি বিক্রি হয়েছে। এতে বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইটে হিট পড়েছে এক কোটি ৯০ লাখ। 

তিনি জানান, কালোবাজারি রোধে প্রতিদিন যারা টিকেট কিনছেন তাদের নাম এবং সিট নম্বরের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।

একজন যাত্রী ঈদে আগাম ও ফিরতির সর্বোচ্চ একবার এবং সর্বাধিক চারটি আসনের টিকেট কিনতে পারবেন। এক্ষেত্রে যাত্রীর সর্বোচ্চ এই চারটি টিকেট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম সংযুক্ত করার ব্যবস্থা থাকবে। 

ঈদযাত্রার এই টিকেট ফেরত দেওয়া যাবে না। কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকেট কেনার সময় নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। 

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৪ জুনের টিকেট বিক্রি হবে জুন জুন, ১৫ জুনের টিকেট বিক্রি হবে পাঁচ জুন এবং ১৬ জুনের টিকেট বিক্রি হবে ছয় জুন। 

একাত্তর/এসি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর