আবারো ৯টা-৫টায় ফিরছে অফিস সময়

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৬:৪৩ পিএম

কোরবানি ঈদের পর নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিস।

দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিস সময়সূচি ঠিক করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সূচির অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষের সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গত বছরের ১৫ নভেম্বর থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্থারণ করা হয়।

এর আগে গত বছরের ২২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিস ৮টা থেকে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়।  

কেএসএইচ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে সব...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ সরকারি সব অফিস ও ব্যাংক খোলা রয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া ব্যাংক লেনদেন চলবে বিকেল চারটা পর্যন্ত। এ নিয়ে গত শনিবারের (১৭ মে) পর আজও সরকারি অফিস, ব্যাংক...
মঙ্গলবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস নতুন সময়সূচী অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।গত ৩১ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত...
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সূচি কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়।বিদ্যুৎ...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর