ইউনূসের বক্তব্য অসত্য ও অপমানজনক: আইনমন্ত্রী 

আপডেট : ১২ জুন ২০২৪, ০১:৫৪ পিএম

বিচার প্রক্রিয়া নিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যকে অসত্য ও দেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।  

বুধবার সচিবালয়ে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। আইন মেনেই ড. ইউনূসের বিচার কাজ চলছে।

তিনি বলেন, দেশের অন্য যে কোনো নাগরিকের মতো আইনের দৃষ্টিতে তার বিচার হবে। তার বিরুদ্ধে ট্যাক্স না দেওয়ার মামলা রয়েছে৷ একটি মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন৷ 

তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিনা সেটা স্পষ্ট করেননি আইনমন্ত্রী। 

তিনি বলেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্ন দেশসহ পশ্চিমা দেশগুলো গুরুত্বপূর্ণ মামলা হিসেবে বিবেচনা করে৷ ঠিক সেভাবেই ড. ইউনূসের মামলা পরিচালিত হচ্ছে৷

‘দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ড. ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে৷ তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক,’ যোগ করেন তিনি। 

ইউনূস ছাড়াও সংশোধিত শ্রম আইন, ডেটা প্রটেকশন আইন, এআই আইন, নির্বাচন কমিশন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আনিসুল হক। 

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদের চলতি অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাস হবে না। 

আরবি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা...
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর