পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস

আপডেট : ২০ জুন ২০২৪, ১১:০০ এএম

বিশ্ব শরণার্থী দিবস পালিত হচ্ছে। সংঘাত বা নিপীড়ন থেকে বাঁচতে যারা নিজ দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়, তাদের প্রতি সংহতি জানিয়ে, প্রতি বছর ২০ জুন বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। 

বাংলাদেশেও আছে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, কেন্দ্রীয় সরকার নয় রোহিঙ্গাদের ফেরাতে এখন আরাকান আর্মির সাথেই আলোচনা দরকার। 

জাতিসংঘের মতে দশ হাজার রোহিঙ্গা সীমান্তে অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকতে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, গেল বছর নভেম্বর থেকে রাখাইন রাজ্যে আরাকান আর্মী  মিলিটারির উপর আঘাতের পর থেকে অর্ধেক রাখাইন এখন তাদের দখলে, তাই দলে দলে রোহিঙ্গারা পথ খুঁজছে বাংলাদেশে আসার জন্য।

বর্তামনে মুথিডং-এর পরিস্থিতি সংঘাতময়। ধীরে ধীরে এই পরিস্থিতি খারাপ হচ্ছে। তাই স্বেচ্ছায় রোহিঙ্গা প্রত্যাবাসন এখন স্বপ্নের মতো।

ইন্টারনেশনাল ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থমাস কিয়ান বলেন, যেই চুক্তি মিয়ানমারের সাথে হয়েছিল তা এখন আর কার্যকর নয়। এদিকে আরকান আর্মির সাথে কথা বলাও বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, কারন আরাকান আর্মিকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেয় না। কিন্তু বাংলাদেশ যদি সত্যিই রোহিঙ্গা প্রত্যাবাসন চায় তবে তাদের আরাকান আর্মির সাথেই বসতে হবে, তবে সেটা বসতে হবে সংঘাত থামার পর। যা নভেম্বরের আগে সম্ভব নয়।

নতুন করে আসা রোহিঙ্গাদের নিয়েও বেশ বিপাকে পড়েছে বাংলাদেশ। ছোট ছোট দলে তারা স্থানীয় দালালের মাধ্যমে ঢুকছে বাংলাদেশ। 

বাংলাদেশে বর্তমানে ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারে আটকে থাকা বাকি রোহিঙ্গাদের নিতে বাংলাদেশকে অনুরোধ করেছে বিশ্ব সম্প্রদায়।

 

এআর
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ১০ বছরে রোহিঙ্গা সঙ্কট আরও ঘনীভূত হয়েছে এবং মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিরও অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশে আটকে পড়া মায়ানমারের...
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
বিদায়ী ফ্যাসিস্ট সরকারের চরম উদাসীনতা, ক্ষমতায় টিকে থাকার আকাঙ্ক্ষা এবং নোবেল পুরস্কারের মোহের কারণেই রোহিঙ্গা সঙ্কট দীর্ঘায়িত ও জটিল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর