আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন সংশোধনে বিল

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা গবেষণা ট্রাস্ট তহবিল’ গঠনে আইনে সংশোধনী আনা হচ্ছে।

বুধবার ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৪’ সংসদে তোলেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

২০১০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন করা হয়। এই আইনে সংশোধনী এনে ভাষা গবেষণার জন্য ট্রাস্ট তহবিল করার বিধান যুক্ত করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, এই ট্রাস্ট তহবিল দুটি অংশে বিভক্ত থাকবে। স্থায়ী তহবিল ও চলতি তহবিল। সরকারের দেওয়া অনুদান, স্থায়ী তহবিলের অর্থ বিনিয়োগ থেকে পাওয়া আয় বা মুনাফা এবং সরকার অনুমোদিত অন্য কোনো উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে এই তহবিল গঠন করা হবে।

খসড়া আইনে আরও বলা হয়, বাংলা ভাষাসহ পৃথিবীর অন্যান্য ভাষা আন্দোলনের বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা, বাংলসহ পৃথিবীর অন্যান্য ভাষা গবেষণা ও ভাষা শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বৃত্তি, অনুদান, প্রশিক্ষণে এই তহবিলের অর্থ ব্যয় করা যাবে।

কেএসএইচ
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।
সংবিধান সংস্কার পরিষদের সভা আহবানের বিষয়ে উত্থাপিত মুলতবি প্রস্তাবে কোনো প্রতিকার না পাওয়ার অভিযোগ এনে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সদস্যরা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর